বলিউডে কমবেশি আলোচনায় থাকেন নির্মাতা-প্রযোজক ও সঞ্চালক করণ জোহর। নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর অতিথিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। সবশেষ অনুষ্ঠানের নতুন সিজনের একটি পর্বে অতিথি করলেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত দুই তারকা অক্ষয় কুমার ও সামান্থা রুথ প্রভুকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে কফি উইথ করণে অক্ষয় ও সামান্থার অভিনব এন্ট্রি। অনেকটা সিনেমার স্টাইলে প্রবেশ করেন দুজনে। নায়িকাকে কোলে তুলে নিয়ে আসেন নায়ক। অভিনেত্রী করণকে জানান, অক্ষয়ের কোলে সওয়ার হতে তাঁর মন্দ লাগেনি!
‘কফি উইথ করণ’-এর মঞ্চে নাচতেও দেখা যাবে দুই তারকাকে। বাকি সবকিছুর মতোই থাকবে র্যাপিড ফায়ার রাউন্ড। অক্ষয়ের কাছে জানতে চাওয়া হয়, স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে ক্রিস রক মশকরা করলে কী করবেন অভিনেতা? রসিকতার সঙ্গে অক্ষয়ের উত্তর, ‘ওর শেষকৃত্যের খরচ দেব।’
বোমা ফাটিয়েছেন সামান্থাও। করণকে বলেছেন, ‘লোকেদের সংসারের অশান্তির জন্য তুমিই দায়ী। সিনেমায় দেখাও কেথ্রিজি (কাভি খুশি কাভি গাম) আর বাস্তব হলো কেজিএফ। অভিনেত্রীর এই মন্তব্য শুনে লজ্জা পান সঞ্চালক করণ। আগামী বৃহস্পতিবার ‘কফি উইথ করণ’-এর এই মজার পর্বটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে