সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। শোয়ের প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও তাঁদের মা নীতু কাপুর। তবে শোয়ে দেখা যায়নি রণবীর-পত্নী আলিয়াকে। এবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণেই আলিয়ার এ অনুপস্থিতি।
টাইমস নাও-এর প্রতিবেদন অনুসারে, সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণেই উপস্থিত হননি আলিয়া ভাট। অনুষ্ঠানটির পরিকল্পনায় প্রথমে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার আসার কথা ছিল। তবে শোয়ে আলিয়াকে তাঁর যথাযোগ্য আর্থিক সম্মানী প্রদান না করতে পারায় আসেননি অভিনেত্রী। এরপরই নির্মাতারা আলিয়ার বদলে কাপুর পরিবারকে বেছে নেন। তবে মনে করা হচ্ছে, আলিয়াকে আলাদা করে পরবর্তী কোনো পর্বে আনা হবে।
প্রসঙ্গত, বছর পাঁচেক প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। ১৪ এপ্রিল বিয়ে করার পর, জুনেই প্রথম সন্তান আসার খবর দেন দম্পতি। আর তারপর নভেম্বর মাসে তাঁদের কোল আলো করে আসে রাহা। মাত্র ২৯ বছর বয়সেই মা হয়েছেন আলিয়া।
তবে রাহার জন্মের আগে ও পরে ছুটি নেননি মহেশ-কন্যা। বরং, প্রেগনেন্সি নিয়েই নিজের প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। রাহা আর রণবীরকে নিয়ে আপাতত গুছিয়ে সংসার করছেন আলিয়া।
আরও পড়ুন:

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৯ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে