
শেষ পর্ব নিয়ে ফিরছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা সিরিজ ‘জুমানজি’। নতুন এই পর্বের নাম ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’। গতকাল সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স। শেষ পর্বের গল্পে ঘটেছে বড়সড় বদল। আগের পর্বগুলোতে যেখানে স্পেন্সার ও তার বন্ধুরা ভিডিও গেমের ভেতরে আটকা পড়েছিল, এবার উল্টো গেমের চরিত্ররাই নেমে এসেছে বাস্তব দুনিয়ায়।
জুমানজি: ওপেন ওয়ার্ল্ডের ট্রেলারে দেখা গেছে, ভিডিও গেমের জনপ্রিয় চার চরিত্র—ডক্টর ব্রেভস্টোন, প্রফেসর ওবেরন, রুবি রাউন্ডহাউস ও মাউস ফিনবার সরাসরি মানুষের পৃথিবীতে হাজির হয়। শুধু তারাই নয়, উটপাখি, গন্ডার, ষাঁড়, গিরগিটিসহ জুমানজির ভয়ংকর সব বন্য প্রাণীও লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে।
ভিডিও গেমের জনপ্রিয় চার চরিত্রে শেষ পর্বেও ফিরছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান। বাস্তব জগতের চার কিশোর-কিশোরীর ভূমিকায় আবার দেখা যাবে অ্যালেক্স উলফ, মরগান টার্নার, সারডারিয়াস ব্লেইন ও ম্যাডিসন আইসম্যানকে। জুমানজির আগের দুটি পর্ব ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও ‘দ্য নেক্সট লেভেল’-এর পরিচালক জেক কাসডান এবারও পরিচালনার দায়িত্বে আছেন।
১৯৯৫ সালে ক্রিস ভ্যান অলসবার্গের শিশুতোষ বই অবলম্বনে প্রথম মুক্তি পায় ‘জুমানজি’। প্রায় ২২ বছর পর ২০১৭ সালে সনি পিকচার্স এই গল্প নিয়ে নতুনভাবে তৈরি করে জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল। মূল সিনেমায় জাদুকরি বোর্ড গেম নিয়ে গল্প এগোলেও রিমেক সংস্করণে সেটিকে আধুনিক ভিডিও গেমে রূপান্তর করা হয়। এরপর ২০১৯ সালে মুক্তি পায় এর সিকুয়েল জুমানজি: দ্য নেক্সট লেভেল। এই দুটি সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি।
ক্রিসমাস উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে জুমানজি: ওপেন ওয়ার্ল্ড। এর ঠিক এক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর বড় পর্দায় আসবে বহুল প্রতীক্ষিত দুই বড় সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ফলে বক্স অফিসে এক জমজমাট ও ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে জুমানজির এই শেষ পর্ব।

২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
৯ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১০ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব-২০২৬-এ অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি। গতকাল সন্ধ্যায় তিনি গান শুনিয়েছেন নজরুল উৎসবে। আজ সন্ধ্যায় তিনি গাইবেন রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কে অবস্থিত আর্টিস্ট ক্লাবে।
১২ ঘণ্টা আগে