
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন।
ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকার যুদ্ধ প্রসঙ্গে কথা বলেছেন কবীর সুমন। প্রথমেই তিনি বলেন, ‘আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। সে যুদ্ধ যে-ই করুক, যারাই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধবিরোধী ব্যক্তি। আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।’
কয়েকটি প্রশ্ন তুলে কবীর সুমন বলেন, ‘এই দেশ যখন ভাগ হয়েছিল, আমার অনুমতি নিয়েছিল কেউ? দেশের কোনো মানুষের অনুমতি নিয়েছিল কেউ? দেশের নেতারা কোনো জনগণের অনুমতি নিয়েছিল? আমি উপমহাদেশের নাগরিক! কিসের ভিত্তিতে আমার দেশভাগ হয়েছিল? আমি ১৯৪৯ সালে জন্মেছিলাম। আমি কোথায় জন্মালাম? তখন তো আমার কোনো ব্যক্তিগত পছন্দ ছিল না! আমি তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানবপ্রেম নেই। মানুষের জন্য প্রেম নেই, প্রাণীদের জন্য প্রেম নেই।’
যুদ্ধ একেবারেই কাম্য নয়। আজকের সকালে খুব ব্যথিত হয়ে জানাচ্ছেন কবীর সুমন। তিনি আরও বলেন, ‘একবার ভেবে দেখুন বন্ধু, একটা যুদ্ধ হচ্ছে অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে, যারা এই পৃথিবীর কোনো ক্ষতি করেনি। কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, গাছ ধ্বংস নিয়ে কোনো নেতার কোনো মাথাব্যথা নেই। আর যাঁরা দেশপ্রেম দেখাচ্ছেন, তাঁরা এই গাছেদের পুড়ে যাওয়া, গাছের সঙ্গে কত নিরীহ পাখি, পোকামাকড় মারা যাওয়া নিয়ে কিছু বলছেন না। জল বিষাক্ত হয়ে যাচ্ছে। এ নিয়ে কারও হেলদোল নেই।’
অপারেশন সিঁদুর নিয়ে কবীর সুমন বলেন, ‘সিঁদুর দেখাচ্ছে? কিসের অপারেশন সিঁদুর? আর বেশি বলতে চাই না। আমার মুখ দিয়ে এবার আর বললে খারাপ খারাপ কথা বেরোবে! আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই “দেশপ্রেমের” বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে।’
কবীর সুমনের কথায়, ‘এটাই বলি, যে ধর্মের নামে যুদ্ধ হয়, আমি সেই ধর্ম স্বীকার করি না। সেই ধর্মকে আমি ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটায়, তাকে আমি ধিক্কার জানাই।’

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
৩ ঘণ্টা আগে
গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
৩ ঘণ্টা আগে