কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা। এর মধ্যে ‘উৎসব’ এখনও চলছে সিনেপ্লেক্সে। বাকিগুলোর প্রেক্ষাগৃহ যাত্রা শেষ হয়েছে বেশ আগেই। এবার ওটিটিতে মুক্তির পালা।
বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ গত ২৪ জুলাই বিঞ্জে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। এবার এল ঈদের আরেকটি আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর ওটিটি মুক্তির ঘোষণা।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।

ওটিটিতে তান্ডব মুক্তি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এই সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরণ—সব কিছুতে নতুনত্ব রাখার। আমি পুরো প্রসেসটা অনেক আনন্দ নিয়ে করেছি। এই আনন্দ আরও দ্বিগুণ হয়েছিল যখন দেখেছি হলে দর্শক সিনেমাটি উপভোগ করেছে। এবার ওটিটির মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা-উচ্ছ্বাস পেয়েছি, আশা করছি ওটিটির দর্শকের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাব।’
তাণ্ডবে শাকিব খানের নায়িকা হয়েছেন সাবিলা নূর। এটাই অভিনেত্রীর প্রথম বাণিজ্যিক সিনেমা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও আছেন তারিক আনাম খান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ। বাংলা চলচ্চিত্রের আরও দুই জনপ্রিয় নায়ক আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও রয়েছে তাণ্ডবে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে