চার বছর বিরতির পর বেশ আয়োজন করেই পর্দায় ফিরেছেন রণবীর কাপুর। ছবি নিয়ে অভিনেতার পাশাপাশি এর প্রযোজক যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়াও বেশ উচ্ছ্বসিত ছিলেন। ১৫০ কোটি টাকা লগ্নি করা হয়েছে সিনেমায়। তবে সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে বলা যায়।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রণবীরের ‘শামশেরা’ প্রথম দিন আয় করেছে মোটে ১০ কোটি রুপি। আর দুই দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ২০ কোটি ৬০ লাখের মতো। রণবীরপত্নী আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এর চেয়ে বেশি আয় করেছিল। দুই দিনে ছবিটি ব্যবসা করে ২৩ কোটি ৮২ লাখ রুপি।
রণবীরের ‘শামশেরা’ ছবির ফলাফল নিয়ে মোটেই খুশি নন সিনেমা বিশেষজ্ঞরা। তরুণ আদর্শ থেকে কোমল নাহতা সকলেই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রায় চার হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। সেখানে প্রথম দিনে মাত্র ১০ কোটি আয় খুব কম বলেই মনে করছেন দর্শকও। এত কম সংগ্রহ সিনেমাটির ভবিষ্যৎকে শঙ্কায় ফেলেছে। অনেকে মনে করছেন, ফ্লপের পথে রণবীরের ‘শামশেরা’।
পরিচালক করণ মালহোত্রার এই ছবির প্রেক্ষাপট ১৮ শতকের মাঝামাঝি সময়। কাল্পনিক ‘কাজা’ শহরকে ঘিরে ছবির গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে কেন্দ্রীয় চরিত্রের রণবীর। এরপর নিজ জাতিকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। শাসকের অত্যাচারে নিপীড়িত মানুষের দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াই চিত্রায়িত করা হয়েছে ছবিতে।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, প্রযোজক, প্রকাশক ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী জসিম উদ্দিন আকাশ।
৫ ঘণ্টা আগে
বাইকের চেয়ে বরাবরই চার চাকা চালাতে বেশি পছন্দ করতেন উত্তমকুমার। কোনো সিনেমার দৃশ্যে গাড়ি চালানোর শট থাকলে খুবই খুশি হতেন। শোনা যায়, ‘সপ্তপদী’ সিনেমার ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্যে বাইকের বদলে নাকি গাড়িতে চেপেই শুটিং করতে চেয়েছিলেন তিনি!
১৫ ঘণ্টা আগে
ভবানীপুরের মধ্যবিত্ত ঘরের ছেলে। ছোটবেলায় থিয়েটার দেখে অভিনয়ের প্রতি ভালো লাগা, লুকিয়ে রিহার্সাল দেখা, পরে যুক্ত হয়ে যাওয়া পাড়া আর স্কুলের নাটকের সঙ্গে এবং এভাবে অভিনয়ের প্রেমে বিভোর হয়ে যাওয়া সেই ছিপছিপে গড়নের ছেলেটি নেহাতই ঝোঁকের মাথায় ঢুকে পড়েছিলেন চলচ্চিত্রে।
১৮ ঘণ্টা আগে
তত দিনে উত্তমকুমার বাংলা ইন্ডাস্ট্রির একচ্ছত্র নায়ক। যে সিনেমাই মুক্তি পাচ্ছে, ঢেউয়ের মতো দর্শকেরা ঝাঁপিয়ে পড়ছে প্রেক্ষাগৃহে। সেই আবহে ১৯৫৬ সালে এল দেবকী বসু পরিচালিত ‘নবজন্ম’। এতে নতুন চমক নিয়ে এলেন মহানায়ক। সেই প্রথম দেখা গেল, সাতটি বৈষ্ণব পদাবলি নচিকেতা ঘোষের সুরে নিজেই গেয়েছেন উত্তম। গানগুলো ভা
১৮ ঘণ্টা আগে