Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক
মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ
‘আই উইল ফাইন্ড ইউ’ ওয়েব সিরিজে ব্রিট লোয়ার। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

লাইফলাইন (বাংলা ওয়েব ফিল্ম)

  • মুক্তি: চরকি (২১ জুন)
  • অভিনয়: বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান
  • গল্পসংক্ষেপ: হারিয়ে যাওয়া আপন মানুষের খোঁজে বেরিয়ে পড়ে শহুরে মেয়ে অনন্যা। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় তার সঙ্গী হয় কোরবান নামের এক যুবক। সে মোটরসাইকেলে করে অনন্যাকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে থাকে। পথে নানা রকমের পরিস্থিতিতে পড়ে তারা।

দৃশ্যম ৩ (মালয়ালম সিনেমা)

  • মুক্তি: প্রাইম ভিডিও (১৮ জুন)
  • অভিনয়: মোহনলাল, মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল
  • গল্পসংক্ষেপ: দৃশ্যমের এবারের পর্বটি কেবল রহস্য-রোমাঞ্চের মধ্যেই সীমাবদ্ধ নয়, জর্জকুট্টির মনস্তাত্ত্বিক লড়াই ফুটিয়ে তোলা হয়েছে। অতীতের অপরাধের ছায়া যখন আবারও জর্জকুট্টির পরিবারের ওপর এসে পড়ে, তখন আইনের চোখকে ফাঁকি দিতে শেষবারের মতো সে কতটা মরিয়া হয়ে ওঠে, তা নিয়েই এগিয়েছে দৃশ্যম ৩-এর গল্প।

গ্রাম চিকিৎসালয় সিজন ২ (হিন্দি সিরিজ)

  • মুক্তি: প্রাইম ভিডিও (২৩ জুন)
  • অভিনয়: অমল পরাশর, বিনয় পাঠক, আকাশ রঞ্জন কাপুর
  • গল্পসংক্ষেপ: হাস্যরসের আড়ালে ভারতের গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবার বাস্তবতা তুলে ধরা হয়েছে এ সিরিজে। দ্বিতীয় সিজনেও ভঙ্গুর চিকিৎসাব্যবস্থার মধ্য দিয়ে ভটকন্ডী গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে কাজ চালিয়ে যায় আদর্শবাদী ও কর্তব্যপরায়ণ ডাক্তার প্রভাত। এর পাশাপাশি গ্রামীণ জীবনের দৈনন্দিন ঘটনা, স্থানীয় রাজনীতি ও বিভিন্ন সামাজিক সমস্যা ফুটিয়ে তোলা হয়েছে।

সুগার সিজন ২ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: অ্যাপল টিভি (১৯ জুন)
  • অভিনয়: কলিন ফ্যারেল, জিন হা, রেমন্ড লি
  • গল্পসংক্ষেপ: প্রথম সিজনের চূড়ান্ত পর্বে জানা গিয়েছিল, প্রাইভেট ইনভেস্টিগেটর জন সুগার আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে একটি ভিনগ্রহের প্রজাতি। বাকি এলিয়েনরা পৃথিবী ছেড়ে তাদের নিজস্ব গ্রহে ফিরে গেলেও সুগার পৃথিবীতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মূল উদ্দেশ্য, নিখোঁজ সহকর্মী হেনরিকে খুঁজে বের করা। হেনরি মানুষের সহিংস ও ক্ষতিকর দিকগুলোর দ্বারা প্রভাবিত হয়ে অপরাধ চক্রে জড়িয়ে পড়েছে।

আই উইল ফাইন্ড ইউ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৮ জুন)
  • অভিনয়: স্যাম ওয়ার্থিংটন, ব্রিট লোয়ার, মিলো ভেন্টিমিগ্লিয়া
  • গল্পসংক্ষেপ: ছেলে হত্যার মিথ্যা অপবাদ নিয়ে পাঁচ বছর ধরে কারাগারে আছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ডেভিড বারোজ। একদিন সে জানতে পারে, তার ছেলে বেঁচে আছে এবং তাকে আটকে রাখা হয়েছে। ছেলেকে খুঁজে বের করতে জেল থেকে পালায় সে। বিশাল অপরাধী চক্র, দুর্নীতিগ্রস্ত পুলিশ ও এফবিআই এজেন্টদের এড়িয়ে ছেলেকে উদ্ধারের অভিযানে নামে ডেভিড।

ভয়েসমেইল ফর ইসাবেল (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৯ জুন)
  • অভিনয়: জোয়ি ডয়েচ, নিক রবিনসন, নিক অফারম্যান
  • গল্পসংক্ষেপ: গল্পের মূল চরিত্র জিল তার মৃত বোন ইসাবেলের সঙ্গে কথা বলার উপায় হিসেবে তার ফোনে নিয়মিত ভয়েসমেইল পাঠায়। কিন্তু জিল জানেন না যে তার বোনের সেই পুরোনো ফোন নম্বরটি আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে। জিলের পাঠানো প্রতিটি আবেগময় ও মজার ভয়েসমেইল শুনে না দেখেই তার প্রেমে পড়ে যায় ওয়েস।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত