
আজ দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। ভোরে ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা রয়েছে।
কারিনাকে বহনকারী বিমানটি বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৫টা ২০ মিনিটে অশ্রুসজল চোখে কারিনার মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানী মাঠে কারিনার প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হয়। রাত ১০টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে কারিনার মরদেহ। সেখানে ফজরের পর আরও একটি জানাজা শেষে আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।
লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তাঁর মৃত্যু হয়।

রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির প্রায় দুই মাস পরেও দেশ-বিদেশের হলে দর্শক ধরে রেখেছে তানিম নূরের সিনেমাটি। হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসছে বনলতা এক্সপ্রেস। ২৪ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিনেমা।
৫ ঘণ্টা আগে
২০০৪ সালে মেদিনীপুর থেকে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন এক সাধারণ তরুণ। উদ্দেশ্য ছিল অভিনয়। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে এসে সেই অনির্বাণ ভট্টাচার্য আজ বাংলা থিয়েটার ও সিনেমার অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র।
৮ ঘণ্টা আগে
আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে!
১১ ঘণ্টা আগে
সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম ব্যান্ড আর্টসেল। কনসার্ট নিয়ে দেশ-বিদেশে সারা বছর ব্যস্ত থাকে দলটি। তবে ছয় মাস ধরে আর্টসেলের নতুন কোনো কনসার্টের খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল তারা। অবশেষে বিরতি কাটিয়ে আবার ফিরছে আর্টসেল।
১৫ ঘণ্টা আগে