
এত দিন তিনি শুধুই দেব ছিলেন। হঠাৎ হয়ে গেছেন ‘মেগাস্টার দেব’। দুর্গাপূজায় মুক্তি পাবে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। তাতে অভিনেতাকে পরিচয় করিয়ে দিতে বড় বড় করে লেখা রয়েছে—মেগাস্টার দেব। বিষয়টি তাঁর ভক্তরা ভালোভাবে নিলেও অনেকে অভিনেতার সমালোচনা করছেন।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় তাঁর। তবে কী ভেবে হঠাৎ এই উপাধি নিলেন দেব? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।
সুপারস্টার, মেগাস্টার তকমা পছন্দ করেন না জানিয়ে দেব বলেন, ‘আই হেট দিস থিং। আমার প্রোডাকশনে কতবার যে আমার নামের আগে সুপারস্টার লাগিয়েছিল আমার প্রতিষ্ঠানের ছেলেগুলো! এ জন্য কতবার যে ওরা ঝাড়ি খেয়েছে!’
অভিনেতা দেব জানালেন, রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহপ্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার জোরাজুরিতে সেটা এড়াতে পারেননি।

দেব বলেন, ‘আমি লন্ডনে প্রজাপতি টু-র শুট করছিলাম। সে সময় আমাকে টিজারটা পাঠিয়ে বলা হয়, কী কী কারেকশন আছে, একটু চেক করে দাও। আমার দুই-তিনটা অবজারভেশন ছিল। সবচেয়ে বড় অবজারভেশন ছিল, ওখানে সুপারস্টার দেব লেখা ছিল বড় বড় করে। আমি জানিয়ে দিই, নামের সঙ্গে আমি সুপারস্টার লাগাই না, ওটা বাদ দিয়ে দাও।’
দেব জানান, তাঁর কথামতো টিজারটি কারেকশন করে আবার পাঠানো হয়। এবার অবাক হয়ে লক্ষ করেন, তাঁর নামের আগে সুপারস্টার শব্দটি বাদ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু জুড়ে দেওয়া হয়েছে মেগাস্টার। দেব বলেন, ‘সঙ্গে সঙ্গে শ্রীকান্তদাকে ফোন করেছি। শ্রীকান্তদা বলছে, তুই ফোনটা রাখ, অন্য কোনো কারেকশন থাকলে বল। বারবার তাঁকে অনুরোধ করি, এটা চেঞ্জ করো, শুধু দেব দাও। তিনি বললেন, আর কিছু বলার আছে? তুই ফোন রাখ, শুটিং কর। এভাবেই মেগাস্টার শব্দটি জুড়ে গেল।’
তবে নামের আগে মেগাস্টার জুড়ে গেলেও বিষয়টিকে মোটেই উদ্যাপন করেন না বলে জানালেন দেব। তিনি বলেন, ‘আমি এসব প্রশংসায় বয়ে যাই না। আমাকে প্রতিদিনই খাটতে হয়। রঘু ডাকাতের টিজারে এত রেসপন্স পাওয়ার পর আমার মাথায় আরও চাপ বেড়েছে। একটাই ভাবনা, এর পরের কাজটা কী করব! এই মুহূর্তে আমার কাছে এমন কোনো স্ক্রিপ্ট নেই, যার স্কেল আমি রঘু ডাকাতের চেয়ে বড় করতে পারি। আমার নিজের সিনেমার সঙ্গেই আমার কম্পিটিশন।’
এর আগে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দ ব্যবহার নিয়েও বেশ বিতর্ক হয়েছিল। তাঁর এ তকমা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন জাহিদ হাসান।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে