
দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হবে। এ সিনেমায় তাঁর মেয়ে সুহানা খানও থাকবেন।
কিং সিনেমায় কে হবেন শাহরুখের নায়িকা, এ নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে জানা গেল সেটাও। পাঠানের পর কিংয়ে আবার শাহরুখের সঙ্গী হবেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর এ সিনেমা দিয়েই পর্দায় ফিরবেন দীপিকা। জানা গেছে, কিং সিনেমা নিয়ে পরিকল্পনার শুরু থেকেই শাহরুখের ভাবনায় ছিলেন দীপিকা। তবে অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় বিকল্প চিন্তা করতে হয় কিং টিমকে। এ সময় কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের কথাও ভাবা হয়েছিল। নানা কারণে পিছিয়েছে কিংয়ের শুটিংয়ের তারিখ। তাই এখন শুটিংয়ের শিডিউল দিতে পারছেন দীপিকা।

ওটিটি প্লে জানিয়েছে, পাঠানে দীপিকার স্বল্প উপস্থিতি থাকলেও কিংয়ে তিনি বড় চরিত্রেই অভিনয় করবেন। অক্টোবরে দীপিকার শুটিং শিডিউল রাখা হয়েছে। ১০ থেকে ১২ দিন শুটিং করবেন তিনি। শাহরুখ, দীপিকা, সুহানা ছাড়াও কিং সিনেমায় আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা প্রমুখ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এ সিনেমায়, যেটি অমিতাভ বচ্চনের করার কথা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
কিং সিনেমার সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর, গানগুলোতে সুর দেবেন শচীন-জিগার। শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজন ঘোষের। তবে বিভিন্ন কারণে সুজয় সরে দাঁড়ালে পরিচালনার ভার নেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর পরিচালনায় কিং মুক্তি পাবে ২০২৬ সালের শেষ ভাগে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে