
বাংলা নববর্ষ উপলক্ষে এটিভি ইউএসএতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সংবাদ ব্যক্তিত্ব সাদিয়া খন্দকার। অনুষ্ঠানটির শুটিং হয়েছে নিউইয়র্কের এটিভি স্টুডিওতে।
বৈশাখে বাঙালিয়ানায় অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এবারের বাংলা নববর্ষ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ। কারণ, এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ দিবস উদ্যাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই অনুষ্ঠানে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করাসহ ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি, বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এই খবর বিরাট গৌরবের অধ্যায় হয়ে থাকবে।’
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী অণিমা রায় গেয়ে শোনান দুটি গান। শিরীন বকুল ও সাদিয়া খন্দকার বলেছেন পয়লা বৈশাখ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, পাশাপাশি দুটি আবৃত্তি শুনিয়েছেন তাঁরা। নারী উদ্যোক্তা আশা গ্রুপের কর্ণধার এশা রহমান বলেন, ‘এখন বিদেশেও নানা আয়োজনে নববর্ষ উদ্যাপিত হয়। মাসজুড়ে অনুষ্ঠান চলতে থাকে। ধর্ম, বর্ণনির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার এই শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’
বৈশাখে বাঙালিয়ানায় অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মধ্য দিয়ে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টায় প্রচারিত হবে। পরে এটিভি ইউএসএর সব ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে