
হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতির জনক স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়। ‘হ্যানিম্যান’ নামের নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় আছেন শুভাশীষ দত্ত তন্ময়। এতে একক অভিনয় করছেন মীর জাহিদ হাসান। ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরদিন ৩১ জুলাই একই স্থানে রয়েছে নাটকটির আরও দুটি প্রদর্শনী।
স্যামুয়েল হ্যানিম্যানের জীবনের শেষ আট বছরের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে লেখা হয়েছে হ্যানিম্যান নাটক। জার্মানি থেকে ফ্রান্সে এসে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস, হোমিওপ্যাথি চিকিৎসাপদ্ধতির বিকাশ, নতুন চিকিৎসা-দর্শনের কারণে বিতর্ক ও বিচারিক হয়রানির মুখোমুখি হওয়া, নিরাপদ পরিবেশে চিকিৎসাচর্চার সংগ্রাম, মেটেরিয়া মেডিকা গ্রন্থের পুনর্লিখন, পারিবারিক টানাপোড়েন, সন্তান হারানোর বেদনা এবং মানবকল্যাণে স্যামুয়েল হ্যানিম্যানের আজীবন নিবেদিত থাকার অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরা হয়েছে এ নাটকে।
নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘শুধু একজন চিকিৎসকের জীবনীভিত্তিক নাটক নয়, মানবসেবা ও প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল থাকার গল্প এটি। মীর জাহিদ হাসান দেশের মঞ্চের একজন পরীক্ষিত গুণী অভিনেতা। হ্যানিম্যান হিসেবে দর্শক তাঁকে ভিন্নভাবে আবিষ্কার করবেন বলে আমি বিশ্বাস করি।’
হ্যানিম্যান নাটকের সেট ও প্রপস করেছেন পলাশ হেনড্রী সেন, পোশাকে আইরিন পারভীন লোপা, মিউজিকে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফিতে সৈয়দা কানিজ ফাতেমা লিসা এবং মেকআপে আছেন শুভাশীষ দত্ত তন্ময়।

দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে।
১ ঘণ্টা আগে
দেড় বছর আগে সংগীত পরিচালক-শিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা মিলে শুরু করেন মোজি অ্যান্ড কোং নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান কভার করে প্রকাশ করছেন তাঁরা। সেই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সংগীতায়োজনে ‘স্বদেশ’ সিনেমার...
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে কোরিয়ান পপ বা কে-পপের বৈশ্বিক জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কে-পপ অ্যালবামের আন্তর্জাতিক রপ্তানি সব রেকর্ড ভেঙে গড়েছে নতুন মাইলফলক।
২ ঘণ্টা আগে
‘স্পাইডার-ম্যান’খ্যাত হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্নরূপে। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বীর বিপ্লবী ওয়াট টাইলার চরিত্রে দেখা যাবে তাঁকে। চতুর্দশ শতাব্দীতে সংঘটিত ইংল্যান্ডের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের প্রধান নেতা ছিলেন টাইলার।
৩ ঘণ্টা আগে