
বিশ্বজুড়ে কোরিয়ান পপ বা কে-পপের বৈশ্বিক জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কে-পপ অ্যালবামের আন্তর্জাতিক রপ্তানি সব রেকর্ড ভেঙে গড়েছে নতুন মাইলফলক।

দক্ষিণ কোরিয়ার কাস্টমস সার্ভিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কে-পপ অ্যালবামের বৈশ্বিক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় ১২৫ শতাংশ বেশি।
সাধারণত ধারণা করা হতো, এশিয়ান দেশগুলোতেই কে-পপের জনপ্রিয়তা বেশি। তবে কাস্টমসের সাম্প্রতিক তথ্য বলছে ভিন্ন কথা। এই প্রথম কে-পপ অ্যালবামের সবচেয়ে বড় বাজার বা আমদানিকারক দেশ হিসেবে শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। এ বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে রেকর্ড ৭ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারের অ্যালবাম রপ্তানি হয়েছে।
তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন (৬ কোটি ১১ লাখ ৮০ হাজার ডলার) এবং জাপান (৪ কোটি ৫৬ লাখ ১০ হাজার ডলার)। শীর্ষ ১০টি দেশের তালিকায় এরপরেই জায়গা করে নিয়েছে জার্মানি, তাইওয়ান, হংকং, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফ্রান্স ও পোল্যান্ড।
কে-পপের এই রেকর্ড বাণিজ্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জনপ্রিয় দুই ব্যান্ড বিটিএস ও ব্ল্যাকপিংক। দীর্ঘ প্রায় চার বছর পর চলতি বছরের মার্চে বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করে। অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে ব্ল্যাকপিংক নিয়ে আসে তাদের তৃতীয় মিনি অ্যালবাম ‘ডেডলাইন’। দুটি অ্যালবামই সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।
বিশ্লেষকদের মতে, স্ট্রিমিং যুগেও কে-পপের ফিজিক্যাল অ্যালবামের জনপ্রিয়তা কমেনি। বরং ফটোকার্ড, পোস্টার ও অন্যান্য সংগ্রহযোগ্য উপকরণের কারণে ভক্তরা অ্যালবাম কেনার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এই অনন্য বিপণন কৌশলের কারণে আন্তর্জাতিক বাজারে কে-পপ অ্যালবামের বিক্রি রেকর্ড পরিমাণ বেড়েছে।

দেড় বছর আগে সংগীত পরিচালক-শিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা মিলে শুরু করেন মোজি অ্যান্ড কোং নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান কভার করে প্রকাশ করছেন তাঁরা। সেই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সংগীতায়োজনে ‘স্বদেশ’ সিনেমার...
১০ মিনিট আগে
হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতির জনক স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়। ‘হ্যানিম্যান’ নামের নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় আছেন শুভাশীষ দত্ত তন্ময়। এতে একক অভিনয় করছেন মীর জাহিদ হাসান।
১ ঘণ্টা আগে
‘স্পাইডার-ম্যান’খ্যাত হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্নরূপে। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বীর বিপ্লবী ওয়াট টাইলার চরিত্রে দেখা যাবে তাঁকে। চতুর্দশ শতাব্দীতে সংঘটিত ইংল্যান্ডের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের প্রধান নেতা ছিলেন টাইলার।
২ ঘণ্টা আগে
বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর জনপ্রিয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ (র্যাঞ্চো) লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি—দীর্ঘদিন ধরে চলে আসা এই বহুল প্রচলিত ধারণাটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন অভিনেতা আমির খান।
১৯ ঘণ্টা আগে