
হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে লন্ডনে আয়োজিত এক ফটোকলে বিতর্কের মুখে পড়েছেন মার্কিন অভিনেত্রী জেন্ডায়া। খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের একটি প্রাচীন ইরানি অলংকার কানের দুল হিসেবে পরে উপস্থিত হয়ে এই বিতর্ক উসকে দিয়েছেন তিনি।
শিল্প ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদেরা মূল্যবান এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব ঐতিহ্যকে হলিউডের বাণিজ্যিক চলচ্চিত্রের প্রচারে ব্যবহৃত ফ্যাশন অনুষঙ্গ বানানোর কড়া সমালোচনা করেছেন। তাঁদের মতে, এটি ইরানের প্রাচীন সংস্কৃতির অবদানকে ‘ছিনতাই ও অবমূল্যায়ন’ করার নামান্তর।
দ্য ওডিসি চলচ্চিত্রে গ্রিক দেবী অ্যাথিনার চরিত্রে অভিনয় করেছেন জেন্ডায়া।
জেন্ডায়ার পরিহিত এই কানের দুল দুটি লন্ডনের মেফেয়ারভিত্তিক প্রত্নসামগ্রীর গ্যালারি ‘ব্যারন লন্ডন’ থেকে সংগৃহীত। গ্যালারিটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, তারা সংগ্রাহক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে কাজ করে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন শিল্পকর্ম কেনাবেচা করে থাকে।
ব্যারন লন্ডনের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে গ্যালারিটি লন্ডনের অন্য এক জুয়েলারি ব্যবসায়ী গ্লেন স্পিরোর কাছ থেকে এই অলংকার দুটি সংগ্রহ করে।
প্রতিষ্ঠানটির দাবি, প্রত্নবস্তু দুটি খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের ‘জিভিয়ে ধনভান্ডার’-এর অংশ। ১৯৪০-এর দশকের শেষের দিকে উত্তর-পশ্চিম ইরানে মেষপালকদের হাতে সোনা, রোপা ও ব্রোঞ্জের তৈরি এই ঐতিহাসিক রত্নভান্ডার আবিষ্কৃত হলেও পরবর্তী সময়ে তা লুট হয়ে যায়।
২০১৫ সালের এক গবেষণা নিবন্ধ অনুযায়ী, ১৯৬০-এর দশকে প্রাচীন এই ধনভান্ডারের অবশিষ্টাংশ ইরানের বাইরের অ্যান্টিক বাজারে বিক্রি করে দেওয়া হয়। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রহের কাছে এসব ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
ইরানি বংশোদ্ভূত শিল্প ইতিহাসবিদ ও কোর্টঅল্ড ইনস্টিটিউটের অধ্যাপক সুসান বাবেই জেন্ডায়ার এমন পোশাক-পরিচ্ছদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুসান বাবেই বলেন, কাউকে সুন্দর, ক্ষমতাবান বা সিনেমার মহৎ আদর্শের প্রতীক হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত স্টাইলিস্টদের মধ্যে সাংস্কৃতিক জ্ঞান বা সংবেদনশীলতার কতটা ঘাটতি রয়েছে—এ ঘটনা তারই প্রমাণ।
সুসান বাবেই আরও বলেন, এগুলো শুধু ফ্যাশন অনুষঙ্গ নয়; এসব বস্তুর গভীর আত্মিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এটি পুরো মানবজাতির ঐতিহ্য। অথচ এভাবে প্রদর্শনের মাধ্যমে প্রাচীন ইরানের সাংস্কৃতিক অবদানকে চ্যাপ্টা ও অর্থহীন করে ফেলা হয়েছে।
একই প্রসঙ্গে প্রত্নতত্ত্ববিদ ও প্রকাশক ড. অ্যানলিস বেয়ার বলেন, এখানে প্রধান নৈতিক সংকট হলো কানের দুল দুটি তৈরি করা হয়েছে লুণ্ঠিত প্রত্নবস্তু থেকে। জেন্ডায়া এটি একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের রেড কার্পেটে পরায় বিষয়টি বড় আকারে জনসম্মুখে চলে এসেছে।
তবে বিতর্ক প্রত্যাখ্যান করে ব্যারন লন্ডন দাবি করেছে, তারা আইনি সব নীতি ও নথিপত্র মেনে দায়িত্বশীলতার সঙ্গেই অলংকারগুলোর পরিচর্যা করছে। গ্যালারিটির মতে, বাণিজ্যিকভাবে নয়, বরং প্রাচীন পারস্যের স্বর্ণকারদের অতুলনীয় শিল্পকর্ম উদ্যাপন করতেই এই অলংকার প্রদর্শন করা হয়েছিল।
পশ্চিমা প্রতিষ্ঠান ও তারকাদের ঐতিহাসিক প্রত্নবস্তুর অনৈতিক ব্যবহার নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের তালিকায় যুক্ত হলো এই ঘটনা।
এর আগে ২০২২ সালে বিখ্যাত মেট গালায় মেরিলিন মনরোর ঐতিহাসিক পোশাক পরিধান করে সমালোচনার মুখে পড়েছিলেন কিম কার্দাশিয়ান। এ ছাড়া আফ্রিকার লুণ্ঠিত ‘বেনিন ব্রোঞ্জ’, ইথিওপিয়ার পবিত্র ট্যাবলেট এবং গ্রিসের ‘পার্থেনন মার্বেল’ নিজেদের সংগ্রহে রাখা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছে ব্রিটিশ মিউজিয়াম।
অন্যদিকে, নোলানের দ্য ওডিসি ছবিটিকে ঘিরে কেবল কানের দুল নয়, আরও একটি আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে।
মরক্কোর দখলে থাকা বিতর্কিত পশ্চিম সাহারার ‘দাখলা’ শহরে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করায় সাহরাবি চলচ্চিত্র নির্মাতারা সিনেমাটি বর্জনের আহ্বান জানিয়েছেন। দখল করা ভূখণ্ডকে চলচ্চিত্রের সেট হিসেবে ব্যবহার করাকে তাঁরা সাহরাবি জনগণের অধিকারের প্রতি প্রতারণা হিসেবে অভিহিত করেছেন।

অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব।
৯ ঘণ্টা আগে
সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
১০ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
১০ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
১০ ঘণ্টা আগে