দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
অ্যালবামটিতে গান থাকছে আটটি। গানগুলোর শিরোনাম—‘সুবাহ আয়ে না’ (টাইটেল ট্র্যাক), ‘সফর মে হু’, ‘ইশক’, ‘লেটস হ্যাভ সাম ফান’, ‘সুন সাজনা’, ‘হু ইশক মে’, ‘চার ইয়ার’ ও ‘সাচ্চে ওয়াদে’। সংগীতের চেনা মেলোডি ধরে রাখার পাশাপাশি এই অ্যালবামের মাধ্যমে আতিফ তাঁর ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।
এর আগে ২০০৮ সালে আতিফ আসলামের সর্বশেষ একক অ্যালবাম ‘মেরি কাহানি’ প্রকাশ পেয়েছিল। সেই অ্যালবামের ‘কৌন থা’, ‘কিনারা’ ও টাইটেল ট্র্যাক ‘মেরি কাহানি’ গানগুলো চার্টব্লাস্টার হয়েছিল। তারও আগে ২০০৬ সালে মুক্তি পাওয়া তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘দুরি’র ‘কুছ ইস তারাহ’ ও ‘মাহি ভে’সহ বেশ কিছু গান ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আর ২০০৪ সালে আতিফের প্রথম একক অ্যালবাম ‘জল পরী’র বিপুল সাফল্য তাঁকে পপ-রক ঘরানার শীর্ষ তারকার আসনে বসিয়েছিল।
২০০৮ সালের পর বলিউড ও পাকিস্তানি সিনেমায় অসংখ্য জনপ্রিয় প্লেব্যাক এবং সিঙ্গেলস উপহার দিলেও কোনো পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি আতিফ। ফলে দীর্ঘ দেড় যুগ পর তাঁর এই নতুন অ্যালবামের ঘোষণা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের মাঝে তুমুল উন্মাদনা তৈরি করেছে।
সংগীত বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় পর অ্যালবাম ফরম্যাটে আতিফ আসলামের এই প্রত্যাবর্তন শুধু তাঁর ভক্তদের জন্যই নয়, বরং পুরো দক্ষিণ এশীয় স্বাধীন মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ঘটনা। আতিফের চেনা মেলোডি ও আধুনিক সুরের সংমিশ্রণে তৈরি সুবাহ আয়ে না অ্যালবামের গানগুলো আগামী আগস্ট মাসে বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।
এদিকে ২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটির আয়োজন করা হচ্ছে রাজধানীর ৩০০ ফুটের ক্রিকেটার্স একাডেমিতে। এতে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
৬ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
৬ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
৬ ঘণ্টা আগে