ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী পাঁচ বছর দলটি নেতৃত্ব দেবে বাংলাদেশকে। নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন শোবিজ তারকারা।

শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে
—ববিতা, অভিনেত্রী
দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে—এটাই চাই। সরকারের কাছে আরও চাইব, সিনেমা হল যাতে বাড়ানো হয়। এফডিসিকে আরও গতিশীল যেন করে। শুনেছিলাম, চলচ্চিত্রের জন্য একটা বড় এরিয়া করা হবে, সেটার কোনো খবর অনেক দিন জানি না। সেদিকেও নজর দিলে ভালো হয়।
দেশের মানুষ যেন ভালো থাকে
—জেমস, ব্যান্ড তারকা
সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোচ্ছে দেশ। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।
সবাই যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে
—চম্পা, অভিনেত্রী
আমরা শান্তি চাই। সবাই যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে। কারও ভেতরে যেন কোনো ধরনের আতঙ্ক না থাকে। শুধু নির্দিষ্ট কিছু মানুষ নয়, দেশের সবাই যেন খেয়েপরে বেঁচে থাকতে পারে। দেশের সকলকে নিয়ে ভালো থাকতে চাই।
ধর্মান্ধতামুক্ত বাংলাদেশ দেখতে চাই
—আফসানা মিমি, অভিনেত্রী
প্রথমত যে প্রত্যাশা করি সেটা হলো, ধর্মান্ধতামুক্ত বাংলাদেশ দেখতে চাই। এরপর দেশের সর্বত্র শিক্ষার আলো দেখতে চাই। দুর্নীতিমুক্ত দেশ গড়ে উঠুক। দেখতে চাই সম্প্রীতির আনন্দ।
দেশের উন্নয়ন হোক, শান্তিশৃঙ্খলা
বজায় থাকুক
—আদিল হোসেন নোবেল, মডেল
কিছু জায়গায় সব মানুষের প্রত্যাশা একই রকম থাকে। যেমন দেশের উন্নয়ন হোক, শান্তিশৃঙ্খলা বজায় থাকুক, কোনো চাঁদাবাজি থাকবে না—তেমনটা আমিও চাই। কেউ সমালোচনা করলে তার ওপর ঝাঁপিয়ে না পড়ে সেই সমালোচনা থেকে দেশ ও দশের জন্য কিছু করা যায় কি না সেটি নতুন সরকার চেষ্টা করবে, এমনটা আশা করি।
আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে
—আজমেরী হক বাঁধন, অভিনেত্রী
বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যাঁরা জিততে পারেননি তাঁদের বলব, এই অভিজ্ঞতা নিজেই একটি বড় জয়। এটি আমাদের দেশ। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, পারস্পরিক শ্রদ্ধা আর একতা বজায় রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সব ধর্ম-বর্ণের জন্য একটি নিরাপদ দেশ হবে, সেটাই প্রত্যাশা। আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে। এখানে সবাই সবার অধিকার বুঝে পাবে। আশা করি, আমাদের সংস্কৃতির দিকে সরকারের নজর থাকবে। শিল্পীদের পেশাগত স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে নেই। সেদিকেও সরকারের ইতিবাচক দৃষ্টি প্রত্যাশা করি।
সব ক্ষেত্রে দ্রুত অগ্রগতি দেখতে চাই
—নিরব হোসেন, চিত্রনায়ক
আমাদের দেশে অনেক মেধা ও সম্পদ রয়েছে। সেগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। টেক্সটাইল খাত থেকে শুরু করে ক্রিকেট কিংবা আমাদের চলচ্চিত্র—সব ক্ষেত্রেই দ্রুত অগ্রগতি দেখতে চাই। পরিকল্পিত উদ্যোগ থাকলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে।
চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি যেন বন্ধ হয়
—তমা মির্জা, অভিনেত্রী
দেশের কোথাও যেন গুম কিংবা হত্যা না হয়। চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি যেন বন্ধ হয়। তিন দশকের বেশি সময় পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছে, এ নিয়ে আমি খুব আশাবাদী। আমাদের সুন্দর বাংলাদেশকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাবে নতুন সরকার—এটাই প্রত্যাশা করি। বিনোদন ইন্ডাস্ট্রির ওপর অনেক মানুষ নির্ভরশীল। অনেকের জীবিকা নির্বাহের জায়গা এটা। তবে বিনোদন জগৎটা দিন দিন সংকুচিত হচ্ছে। আমি চাইব ভবিষ্যতে এ ইন্ডাস্ট্রি আরও বড় হোক। সিনেমা হলের সংখ্যা বাড়ুক।
সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই
—সাদিয়া জাহান প্রভা, অভিনেত্রী
আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। একাত্তরের চেতনা, একুশের আত্মিক সম্পর্ক, বইমেলা, ছাব্বিশে মার্চ, পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ—সবই চাই। পাশাপাশি অন্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাঁদের উৎসব উদ্যাপন করতে পারেন, সেটিও চাই। একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।

আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বায়োপিকে যুক্ত হলেন বলিউড তারকা ফারহান আখতার। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানাচ্ছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।
২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। যেকোনো অনুষ্ঠানে গান শোনানোর অনুরোধ তাঁকে রাখতেই হয়। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান কাভার করতেও দেখা গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গাইলেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় শোনা যাবে চঞ্চলের গাওয়া গান।
২ ঘণ্টা আগে
ডন-১ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। জমজমাট অ্যাকশন আর বুদ্ধির মারপ্যাঁচের সেই সিনেমায় দর্শকদের মাতিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর কেটে গেছে ১৪ বছর। ডন সিরিজের পরবর্তী ছবি কবে আসবে, সে অপেক্ষা এখনো ফুরায়নি দর্শকদের।
১৩ ঘণ্টা আগে