আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।
বিশেষ আয়োজনে থাকছে একাধিক সংগীতানুষ্ঠান, যেখানে জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করবেন বসন্ত ও ভালোবাসার গান। দুপুর ১২টা ৪৫ মিনিটে রয়েছে এরশাদ হোসেনের প্রযোজনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফাগুন মলাট’। গ্রন্থনা ও উপস্থাপনায় অধরা জাহান। গান গাইবেন আলম আরা মিনু, প্রিয়াঙ্কা গোপ, সোহেল মেহেদি, পুতুল, অয়ন চাকলাদার, পিয়াল প্রমুখ। বিকেল ৫টায় হাসান চৌধুরীর উপস্থাপনা ও মাহবুবা জেমিনের প্রযোজনায় গান গাইবেন রাজীব, পিয়াল হাসান, চম্পা বনিক, পুতুল, মোহাম্মদ রাশেদ, স্মরণ ও হাসান চৌধুরী। রাত ১০টায় প্রচারিত হবে আফরোজা সুলতানার প্রযোজনায় সংগীতানুষ্ঠান ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’। আলম আরা মিনুর সংগীতায়োজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অধরা জাহান। গান গাইবেন আলম আরা মিনু, রুমানা ইসলাম, অনন্যা আচার্য, খালেদ মুন্না, পিয়াল হাসান, আঁখি আলমগীর, রাফতি রায়া, তানভীর আলম, ছন্দামণি, পরাণ ও লাবণ্য।
সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘বাঙালি হৃদয়ে ফাল্গুন’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে আলেখ্যানুষ্ঠান ‘ফাল্গুনের রঙে রাঙা’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবিতা, নৃত্য ও গান দিয়ে। সংগীত পরিবেশন করেছেন ফেরদৌস আরা, অনিমা রায় ও সাজিয়া সুলতানা পুতুল। নৃত্য পরিবেশন করেছেন প্রান্তিক দেব, সম্বিতা রায় ও তাঁদের দল। আবৃত্তি করেছেন আশরাফুল হাসান, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু ও জান্নাতুল। উপস্থাপনা করবেন নুসরাত জাহান, প্রযোজনায় এল রুমা আকতার।
রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বসন্ত এসে গেছে’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহার, শেখ স্বপ্না, শফিউল আলম বাবু ও শিউলি শিলা। জগৎ-সংসারে সবকিছু এড়িয়ে যাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষকে এড়ানো যায় না। ক্ষণিকের রাগ-অভিমানে মন খারাপ হলেও প্রিয় মানুষটি ঠিকই কাছে টেনে নেয়। এমন গল্প দিয়ে তৈরি হয়েছে নাটকের কাহিনি।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৫ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৫ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৫ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে