
এ সপ্তাহে দেশের হলে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা। হলিউডের ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পাশাপাশি আলোর মুখ দেখেছে দেশের ‘শেকড়’।
অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, শেকড়ের সন্ধান আর প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের চেষ্টার গল্প নিয়ে প্রসূন রহমান বানিয়েছেন শেকড়। গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয় শেকড় সিনেমার। এবার আনুষ্ঠানিক মুক্তির পালা। গতকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর আজ থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে।
শেকড় চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর নিজের শেকড়ের খোঁজে প্রিয় মাতৃভূমির সন্ধান আর পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, নাফিস আহমেদ, রওনক রিপন, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের...
৪ ঘণ্টা আগে
গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’ সিরিজের। এবার দর্শকের দেখার পালা। মুক্তির তারিখ ঘোষণা না করলেও জানা গেছে, শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই মিনি সিরিজ।
৪ ঘণ্টা আগে
ইউরোপ-আমেরিকায় আজ মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে কিছু দেশে সিনেমাটি দেখা যাচ্ছে তার এক দিন আগেই। বাংলাদেশও আছে সেই তালিকায়। গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগের সুযোগ পাচ্ছে দর্শক। এ ছাড়া লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টারেও দেখা যাচ্ছে স্পাইডার-ম্যান: ব্র্
৫ ঘণ্টা আগে