
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
সাইবারপাঙ্ক ২০৭৭ ভিডিও গেমে ভবিষ্যৎ দুনিয়াকে হাজির করা হয় কাল্পনিক প্রযুক্তির সামনে। সে রকম একটি কাল্পনিক জগতের থিমে সাজানো অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টে সলো পারফর্ম করবে অর্থহীন। ৪ ঘণ্টার কনসার্টটি আয়োজিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টে লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে, এমনটি জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এটি গতানুগতিক কনসার্ট নয়, সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট, বিকেল ৪টায় গেট খোলা হবে। তবে এই আয়োজন উপভোগ করতে কত খরচ করতে হবে, তা এখনো জানানো হয়নি। গেট সেট রক ওয়েবসাইটে শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন অর্থহীনের দলনেতা ও ভোকাল সাইদুস সালেহীন সুমন। সবার কাছে যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। ক্যানসার থেকে সেরে উঠলেও রুটিন চেকআপ, সড়ক দুর্ঘটনায় স্পাইনাল কর্ডে সমস্যা, পরে চোখের সমস্যার কারণে হাসপাতাল হয়ে উঠেছে সুমনের দ্বিতীয় বাড়ি। সুমনের অসুস্থতার কারণে মঞ্চে নিয়মিত দেখা যায় না দলটিকে। গত বছর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে প্রায় এক বছর বিরতির পর মঞ্চে ফেরে অর্থহীন। কনসার্টের পাশাপাশি অর্থহীন তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে