যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল খায়ের বাবু মিয়া (১০১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার সকাল ১০টায় যশোর শহরের পুলিশ লাইন এলাকাস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আছর নামাজে জানাজা শেষে বিজয়নগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আবুল খায়ের বিজয়নগর গ্রামের মৃত মুজিদ বিশ্বাসের মেঝ ছেলে। বিশিষ্ট এ আইনজীবী বাংলা চলচ্চিত্রের তিন প্রখ্যাত অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পার আপন চাচা।
আবুল খায়েরের ছেলে মেমন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৩ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৪ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৪ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৪ ঘণ্টা আগে