অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৈদ্যনাথ সাহার অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটক দিয়ে। যশোরের সম্মিলনী ইনস্টিটিউশনে এক শিক্ষকের স্মরণে সত্তরের দশকে কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন শহীদ আইয়ুব সংঘ। এ সংগঠনের উদ্যোগে ১৯৭২ সালে ‘অগ্নিবীণার কবি’ নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন বৈদ্যনাথ। এরপর ‘ফিফটি ফিফটি’, ‘জবাবদিহি’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন।
পরবর্তী সময়ে যোগ দেন যশোর নাট্যকলা সংসদে। এর আওতায় ‘পরবাস’, ‘কেনারাম বেচারাম’, ‘সাজানো বাগান’, ‘অরক্ষিত মতিঝিল’, ‘ওরা আছে বলে’, ‘এবার ধরা দাও’, ‘বিষের বাঁশি’, ‘অন্ধকারের নিচে সূর্য’, ‘চাক ভাঙা মধু’সহ অনেক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অল্পদিনেই যশোরের নাট্যাঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন বৈদ্যনাথ সাহা।
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্যামেরার সামনে অভিনয় শুরু করেন বৈদ্যনাথ। ‘নদী থেকে সমুদ্রে’, ‘এ মধুর খেলা’, ‘শ্রাবণে বসন্ত’সহ অনেক নাটকে কাজ করেছেন। জাহিদ হাসান পরিচালিত ‘লাল নীল বেগুনী’ ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বৈদ্যনাথ।
একাধিক বিজ্ঞাপনেও দেখা গেছে বৈদ্যনাথকে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় গ্রামীণফোনের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তিনি। সিনেমায়ও অভিনয় করেছেন বৈদ্যনাথ সাহা। ‘শত্রু শত্রু খেলা’, ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’সহ অনেক সিনেমায় দেখা গেছে তাঁকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘বাপজানের বায়স্কোপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বৈদ্যনাথ।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে