
‘টার্মিনেটর’, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করতে চলেছেন বিলি আইলিশ। অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোবসহ বহু পুরস্কারজয়ী মার্কিন গায়িকা বিলি আইলিশ যুক্ত হয়েছেন জেমস ক্যামেরনের একটি বিশেষ প্রজেক্টে। সেটি দেখা যাবে থ্রিডিতে।
বিলি আইলিশের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি উপলক্ষে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শিরোনামে ওয়ার্ল্ড ট্যুর করছেন শিল্পী। যেটি শেষ হবে আগামী নভেম্বরে। এর আওতায় ১০৬টি কনসার্টে পারফর্ম করার কথা তাঁর। ১৯ জুলাই থেকে শুরু হয়েছে এ ট্যুরের ম্যানচেস্টার পর্ব। ১৯ জুলাই ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ।

যেহেতু জেমস ক্যামেরনের বিশ্ব বিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন। কনসার্টের মাঝপথে গান থামিয়ে বলেই দিলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা। এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলি, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।’

প্রিয় গায়িকার মুখে এ খবর শোনার পর কনসার্টে উপস্থিত ভক্তরা হর্ষধ্বনি দিয়ে ওঠে। বিলি আইলিশ বলতে থাকেন, ‘ম্যানচেস্টারের এই চার কনসার্টে তোমরা যারা এসেছ, আমার সঙ্গে সবাই এ প্রজেক্টের অংশ হয়ে থাকবে। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন। কিছু মনে কোরো না, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।’
জেমস ক্যামেরনের পরিচালনায় বিলি আইলিশের এটি কী ধরনের কাজ হতে যাচ্ছে, তা খোলাসা করেননি শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে।
এর আগে ২০২১ সালে বিলি আইলিশকে নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্র ‘বিলি আইলিশ: দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’। একই বছর মুক্তি পায় তাঁর কনসার্ট ফিল্ম ‘হ্যাপিয়ার দ্যান এভার: আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলেস’।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে