আওয়ামী লীগ সরকারের পতনের পর অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের হাত থেকে মুক্তির দাবি জানিয়ে প্রতিবাদ জানাচ্ছেন নানা অঙ্গনের শিল্পীরা। দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পদত্যাগ দাবি করেছেন মঞ্চকর্মীরা। এক যুগের বেশি সময় ধরে দায়িত্বে থাকা মহাপরিচালক আজ পদত্যাগ করেছেন। এবার দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছেন গানের শিল্পীরা।
মুক্ত শিল্পী সমাজের ব্যানারে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেবেন শিল্পীরা। আওয়ামী লীগ সরকারপন্থীদের প্রভাব থেকে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলকে মুক্ত করার আহ্বান জানাবেন তাঁরা।
এ বিষয়ে মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী মুহিন খান বলেন, ‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহা উৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই। এ ছাড়া মিউজিক রেগুলেটরি কমিশনের অনুমোদন, শিল্পীদের (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও শব্দগ্রাহক) পেশার স্বীকৃতি, দলীয়করণমুক্ত, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি দূর করা, সরকারি-বেসরকারি সব মাধ্যমে শিল্পীদের সম্মানী বৃদ্ধি, রয়ালটির সমবণ্টন, অডিও-ভিডিও কোম্পানির একাধিপত্য দূরকরাসহ অনেক যৌক্তিক দাবি তুলে ধরা হবে।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১২ ঘণ্টা আগে