শেষ হচ্ছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যোৎসব

২৩ জুন ১৭৫৭, পলাশীর আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ‘পরাজিত’ হয় নবাব সিরাজউদ্দৌলার বাহিনী, অস্তমিত হয় বাংলার স্বাধীন সূর্য, বাংলার ললাটে যুক্ত হয় দুই শতকের পরাধীনতার শিকল আর পুরো ভারতবর্ষ পরিণত হয় পৃথিবীর অন্যতম উপনিবেশে, বদলে যায় পৃথিবীর মানচিত্র।
সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে ঐতিহাসিক ‘পলাশী দিবস’ উপলক্ষে ঢাকার মঞ্চে আসছে পলাশীর যুদ্ধের ঐতিহাসিক আখ্যান ‘নবাব সিরাজউদ্দৌলা’। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বার্ষিক নাট্যোৎসবে পরিবেশিত হবে নবাব সিরাজউদ্দৌলা। এই নাটকের প্রদর্শনী দিয়েই শেষ হবে উৎসব।
নবাব সিরাজউদ্দৌলা নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নজরুল সৈয়দ। অভিনয় করেছেন নজরুল সৈয়দ, প্রীতি দিপ্তী, ফাহাদ খান, দীপ্তি সাহা, ইমন হাসান, সুবর্ণা রায় ও পূর্ণিতা চাকমা। পোশাক পরিকল্পনা করেছেন ফোয়ারা ফেরদৌস, আলোক পরিকল্পনা করেছেন ধীমান চন্দ্র বর্মণ।
নির্দেশক নজরুল জানিয়েছেন, এ নাটক শুধু পরাজয়ের আহাজারি না; বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর সাম্রাজ্যবাদের এক নব অন্বেষণ। সাম্প্রতিক বিশ্ব যখন ছদ্ম সাম্রাজ্যবাদ আর ঔপনিবেশিকতার জালে বেষ্টিত হয়ে পড়ছে ক্রমাগত, তখন এই নাটকের মাধ্যমে খোঁজার চেষ্টা হয়েছে ষড়যন্ত্রের শিকড়।
নজরুল বলেন, ‘নবাব সিরাজউদ্দৌলা শুধু একটি ঐতিহাসিক নাটক নয়, এটি আমাদের হারানো স্বাধীনতার প্রথম ক্রন্দনস্বর, আমাদের অন্ধকারতম বিশ্বাসঘাতকতার কাহিনি। এই নাটক নির্মাণের পুরো প্রক্রিয়ায় আমরা একটি প্রশ্নের মুখোমুখি হয়েছি—একটি জাতি কীভাবে নিজের ভেতর থেকেই নিজের পতনের শিকড় তৈরি করে! সিরাজের মধ্যে আমরা খুঁজেছি প্রতিরোধ, আবেগ, সরলতা এবং দুর্ভাগ্য। ক্লাইভের মধ্যে পেয়েছি বিদেশি সাম্রাজ্যবাদের হিংস্র মসৃণতা। ঘসেটি বেগম, জগৎশেঠ, রাজবল্লভ আর মীরজাফরদের মধ্যে দেখেছি ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া মানুষের বিকট রূপ। এই নাটক ইতিহাসকে পূর্ণরূপে পুনর্নির্মাণ নয়, বরং একটি আবহ, একটি অনুভূতি, একটি হাহাকার—যা আজও আমাদের নিয়তিতে নানা রূপে ফিরে আসে।’

শুটিং শেষে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল তারকাবহুল ‘আন্ধার’ সিনেমার। জানানো হয়েছিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আন্ধারের চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী জানালেন, এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার।
১ ঘণ্টা আগে
আবারও অসুস্থ হয়ে পড়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তাঁর চিকিৎসা। শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফারহান আহমেদ জোভান। গুরুতর কোনো ক্ষতি না হলেও ঘটনাটি তাঁকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে বলে জানান জোভান।
১৫ ঘণ্টা আগে