
টিজার রিলিজের পর আফরান নিশোর ‘দম’ সিনেমার সঙ্গে তুলনা শুরু হয় ২০২৪ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দ্য গট লাইফ’-এর সঙ্গে। অনেকে মনে করছেন দ্য গট লাইফ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে দম। দমের টিজার ও ট্রেলার প্রকাশের পর বেশ কিছু দৃশ্যের সঙ্গে দ্য গট লাইফের মিল খুঁজে বের করেন নেটিজেনরা। তবে দম সিনেমার নির্মাতা রেদওয়ান রনি বিষয়টি অস্বীকার করে জানালেন, কোনো সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে দম নির্মাণ করেননি তিনি।

২০২৩ সালের শেষদিকে ঘোষণা হয়েছিল দম সিনেমার। সে সময় জানানো হয়েছিল সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে রেদওয়ান রনির দম সিনেমার কাহিনি। নকলের অভিযোগ শোনার পর সেই কথাই স্মরণ করিয়ে দিলেন রনি। গত মঙ্গলবার দম সিনেমার সংবাদ সম্মেলনে রেদওয়ান রনি বলেন, ‘সিনেমার ঘোষণা দেওয়ার সময় জানিয়েছিলাম, সত্য ঘটনা অবলম্বনে একটা সারভাইভাল গল্প আমরা বানাচ্ছি। যে সিনেমার সঙ্গে এর মিল খোঁজা হচ্ছে, সেটি মুক্তি পেয়েছে তারও বছর খানেক পর, তাহলে আমি কি টাইম ট্রাভেল করে এ সিনেমা দেখে এসেছি? অনেক বাংলা সিনেমায় মতিঝিলের শাপলা চত্বর দেখানো হয়েছে, তাহলে কি এসব সিনেমা একটা আরেকটার নকল? আসলে সিনেমা না দেখে কোনো কিছু মন্তব্য করা উচিত নয়।’
রেদওয়ান রনি জানান, একটি পত্রিকার ঈদসংখ্যা থেকে তিনি খুঁজে পান দম সিনেমার গল্প। এই সিনেমা দিয়ে ১০ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরলেন রেদওয়ান রনি। দমে আফরান নিশোর সঙ্গে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ।
দম প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে দম। প্রযোজক শাহরিয়ার জানান, ঈদের দিন থেকে প্রথম দুই-তিন সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে চলবে। কারণ জানিয়ে এই প্রযোজক বলেন, ‘আমাদের দেশে মাল্টিপ্লেক্সে যে নিয়মে সিনেমা চলে, সিঙ্গেল স্ক্রিনগুলোতে তেমন কোনো নিয়ম নেই। এই কারণে আমার মতো অনেকের সিনেমা পাইরেসি হচ্ছে। গত বছর রিলিজের কয়েক দিনের মধ্যে তাণ্ডব এইচডি কপিতে পাইরেসি হয়ে যায়। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা, প্রথম দুই-তিন সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে দম চলবে।’
দমসহ এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে পাঁচটি সিনেমা। অন্য সিনেমাগুলো হলো ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।

ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী মিফতাহ জামানের নতুন গান ‘অন্য কারও গল্পে’। চাঁদরাতে শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি প্রকাশ পাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
৪ ঘণ্টা আগে
আজ বুধবার সকালে অনুষ্ঠিত হলো সদ্য প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজা। যুক্তরাজ্য থেকে তাঁর পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
৪ ঘণ্টা আগে
ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
১০ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
১০ ঘণ্টা আগে