
এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নেন। তবে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন ফারহানা হামিদ।
নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘ট্রেলার রিলিজের পর সিনেমার অভিনয়শিল্পী ফারহানা হামিদ বলেন, তাঁর ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে। একজন শিল্পীকে তো আমি বিপন্নে ফেলতে পারি না। আমার নৈতিক দায়িত্ব তাঁকে রক্ষা করা। এ কারণে ট্রেলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে ফারহানা হামিদের সঙ্গে যোগাযোগ করলে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। ফারহানা হামিদ বলেন, ‘ব্যাপারটি আসলে হুমকি নয়। কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন ট্রেলার আমার জন্য বিপজ্জনক হতে পারে। কনসার্নের জায়গা থেকে পরিচালককে আমি সেটাই বলেছি।’
ফারহানা আরও বলেন, ‘আমি পরিচালককে বলেছি, ট্রেলারটা যেভাবে সাজানো হয়েছে, তাতে আমি কিছুটা আতঙ্কগ্রস্ত। প্লিজ সেভ মি! যদি সত্যি সত্যি হুমকি দেওয়া শুরু হয়! তার আগেই পরিচিত অনেকে বলেছে, আপাতত এভাবে না হলে ভালো হয়। তার মানে এটা নয় যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে মানুষকে উত্তেজিত না করাটাই বেটার। সত্যি বলতে, আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না।’
অভিনেত্রী অস্বীকার করলেও নির্মাতা তাঁর কথায় অটল। এবাদুর রহমান বলেন, ‘ফারহানা হামিদ আমাকে সরাসরি বলেছেন, ‘‘এবাদ ভাই আমি দেশে থাকতে পারব না, প্লিজ সেভ মি।” আমার কাছে আছে সেই টেক্সট। কনসার্নের জায়গা থেকে তিনি যদি বলে থাকেন, তাহলে আমাকে সেভ মি বলার কারণ কী? যেটা হয় আরকি, যাঁরা দেশে থাকেন বা দেশে কাজকর্ম করতে হয়, তাঁদের মনে হয় সত্যি কথা বলা খুব মুশকিল। প্রতি মুহূর্তে চাপের মধ্যে তাদের গল্প পরিবর্তন হয়ে যায়। আর আমাদের পড়তে হয় অস্বস্তির মধ্যে।’

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
২ ঘণ্টা আগে