
আরও একটি অ্যাওয়ার্ড পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ১০ মে বিশ্ব মা দিবসে তিনি পাচ্ছেন মা পদক ২০২৬। অন্যদিকে, ৪ মে সোমবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লিতে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা গ্রহণ করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
২০২৬ সালটা ববিতার জীবনে যেন অ্যাওয়ার্ড প্রাপ্তির বছর হয়ে ধরা দিয়েছে। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে তাঁর হাতে উঠেছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। গত ১৮ এপ্রিল তিনি পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার। আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পেতে যাচ্ছেন আনন্দমেলা আজীবন সম্মাননা পুরস্কার। ১০ মে ববিতা পাচ্ছেন মা পদক ২০২৬। আলী-রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে এই পদক দেওয়া হচ্ছে চলচ্চিত্রে মায়ের ভূমিকায় ববিতার অনবদ্য অভিনয় এবং একজন সফল মা হিসেবে। ওই দিন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে এই পদক।
ববিতা বলেন, ‘যেকোনো প্রাপ্তিই আনন্দের। একজন সফল ও গর্বিত মা হিসেবে বিশেষ এই প্রাপ্তিতে আমি সত্যিই ভীষণ আনন্দিত। জীবনের এই পর্যায়ে এসে এই সম্মাননা প্রাপ্তি আমার কাছে খুবই অর্থবহ এবং সম্মানের বলেই মনে করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আয়োজকদের।’

এর আগে মা পদক পেয়েছেন অভিনেত্রী শবনম, দিলারা জামান, আনোয়ারা ও চিত্রলেখা গুহ। এ বছর থেকে সংস্কৃতি অঙ্গনের ছয়জন, সাংবাদিকতায় দুজন এবং ব্যাংক, আইন বিচার, বিমানবাহিনী ও চিকিৎসা পেশা থেকে ১২ জন সফল ও গর্বিত সন্তানের মায়েদের মা পদক দেওয়া হবে।
অন্যদিকে, ৪ মে সোমবার সন্ধ্যায় দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে মিনার-ই-দিল্লি সম্মাননা গ্রহণ করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
মিনার-ই-দিল্লি সম্মাননা গ্রহণ করার পর সোশ্যাল মিডিয়ায় রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশ থেকে তাঁর কাছে ফোন আসতে থাকে। এতে বেশ বিব্রত হন শিল্পী। বিষয়টি পরিষ্কার করতে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে রুনা লায়লা লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানাতে চাই, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই—আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং ভালো আছি।’

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটি হাসি আর আনন্দে কাটলেও এবার হয়ে উঠেছে মন খারাপের দিন। ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।
২ ঘণ্টা আগে
প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
১০ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
১১ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
১১ ঘণ্টা আগে