
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
গতকাল রোববার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় লীলাবতী হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তাঁরা। এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, মালাইকা হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠছেন। অর্জুন কাপুর তাঁর পেছনে কাছেই ছিলেন। মালাইকা কারিনা কাপুর ও কারিশমা কাপুরের বেস্ট ফ্রেন্ড। অর্জুনও সাইফ-কারিনার কাছের বন্ধু।
২০১৮ সালে মালাইকা ও অর্জুন তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এর এক বছর আগে মালাইকার সঙ্গে আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয়। বলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন তাঁরা। তবে ২০২৪ সালে মালাইকার বাবা মারা যাওয়ার আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
বিচ্ছেদের পরও অর্জুন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং কঠিন সময়ে তাঁকে সমর্থন করার প্রস্তাবও দেন।
মুম্বাইয়ের শিবাজি পার্কে রাজ ঠাকরে আয়োজিত একটি দীপাবলি পার্টিতে অর্জুন বলেন, ‘নাহ, এখন আমি সিঙ্গেল, রিলাক্স করো।’ মিডিয়ার সঙ্গে আলাপচারিতার সময় তাঁর এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়।
অর্জুনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মালাইকা বলেন, ‘আমি কখনো আমার ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে আলোচনা করব না। অর্জুন যা বলেছে, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত।’
এর আগে কফি উইথ করণ ৮-এ অর্জুন কাপুর মালাইকার সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁদের পরিবার কীভাবে শুরুতে কিছুটা দ্বিধার পর মালাইকাকে স্বাগত জানায়, সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৮ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৮ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৯ ঘণ্টা আগে