বছর শেষে নতুন অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী এলিটা করিম। ‘চিনি দেড় চামচ’ অ্যালবামটি সাজানো হয়েছে চারটি গান দিয়ে। গানগুলোর শিরোনাম ‘প্রেম হবে দিন শেষে’, ‘চিনি দেড় চামচ’, ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’। সব কটি গান লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন পিলু খান। শব্দ সংমিশ্রণ করেছেন আমজাদ হোসেন বাপ্পী। অ্যালবামটি প্রকাশ করেছে আজব প্রকাশনী।
২৪ ডিসেম্বর রাজধানীর একটি ক্যাফেতে আয়োজন করা হয় চিনি দেড় চামচ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। এদিন প্রকাশ করা হয় প্রেম হবে দিন শেষে গানের ভিডিও। ভিডিও বানিয়েছেন জয় শাহরিয়ার। এ ছাড়াও অনুষ্ঠানে দেখানো হয় চিনি দেড় চামচ গানের লিরিক্যাল ভিডিও।
নতুন অ্যালবাম নিয়ে এলিটা করিম বলেন, ‘যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের লেখা ও সুরে পূর্ণাঙ্গ অ্যালবাম করতে পারা আমার জন্য একটি স্বপ্নপূরণ।’
শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘পিলুর সঙ্গে গান করছি চার দশক হলো। আমাদের এ যাত্রায় এবার যোগ হলো এলিটা। আশা করি, সময়ের স্রোতে গানগুলো টিকে থাকবে নিজ যোগ্যতায়।’
সুরকার পিলু খান বলেন, ‘এলিটা আমার পছন্দের কণ্ঠশিল্পী। ওর জন্য গান করতে ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে গানগুলো।’

প্রকাশনা আড্ডায় উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লিটন অধিকারী রিন্টু, আসিফ ইকবাল, বাপ্পা মজুমদার, বাপ্পী খান, শফিক তুহিন, কনা, রঞ্জন, সন্ধি, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সুমন পাটওয়ারী, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসসহ সংস্কৃতিজগতের পরিচিত অনেক মুখ।
চিনি দেড় চামচ অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে আইটিউনস, স্পটিফাই, আমাজন, ডিজার, স্বাধীন মিউজিকসহ বেশ কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে