
সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন (সংগীত), পূর্ণিমা (চলচ্চিত্র) ও কাজী জেসিন (সাংবাদিকতা)।
১৭ অক্টোবর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অব ফেমে অনুষ্ঠিত হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এর আয়োজন। অনুষ্ঠানে ২০২৪ সালে টেলিভিশন, ওটিটি, সিনেমা ও সংগীতের সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা। আয়োজনের শুরুতে বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিনকে।
এটি সংগঠনটির ২৪তম পুরস্কার বিতরণী আসর। অ্যাওয়ার্ড প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স।
উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের দিয়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।
২১ ঘণ্টা আগে
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে সিনেমাটি।
১ দিন আগে
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। দুই বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
১ দিন আগে
সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
১ দিন আগে