Ajker Patrika

সুচিত্রা সেনের জন্মদিনে ছাত্রী নিবাসের পুনর্নামকরণের দাবি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সুচিত্রা সেনের জন্মদিনে ছাত্রী নিবাসের পুনর্নামকরণের দাবি
সুচিত্রা সেন। ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন ছিল গতকাল ৬ এপ্রিল। এ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছিল সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। দুপুরে জেলা শহরের গোপালপুরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে অভিনেত্রীর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করা হয় অভিনেত্রীর। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সুচিত্রা সেনের নামে স্থানীয় এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের পুনর্নামকরণের দাবি জানান আলোচকেরা।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. নরেশ মধুর সঞ্চালনায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলামসহ অনেকে।

২০২০ সালে পাবনার এডওয়ার্ড কলেজের নতুন ছাত্রী হোস্টেলের নামকরণ করা হয় সুচিত্রা সেন ছাত্রীনিবাস। ২০২৪ সালের অক্টোবর মাসে সে নাম পরিবর্তন করে রাখা হয় ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু বলেন, ‘সুচিত্রা সেন তো বিশেষ কোনো রাজনৈতিক দলের কেউ নন। তাঁর নাম বাদ দিয়ে ছাত্রীনিবাসের নতুন নামকরণ করাটা অযৌক্তিক। এতে পাবনার কৃতী সন্তানকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই পুনরায় সুচিত্রা সেনের নামে এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের নামকরণের দাবি জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত