Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯: ৩১
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গান। বিভিন্ন শিল্পীর তৈরি প্রতিবাদী গানগুলো প্রাণসঞ্চার করেছিল আন্দোলনে। এবার জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক এই আয়োজনে গীতিকার, সুরকার ও শিল্পীদের কাছ থেকে সম্পূর্ণ নতুন ও মৌলিক গানের অডিও এবং ভিডিও আহ্বান করা হয়েছে।

অংশগ্রহণের নিয়মাবলি ও শর্তসমূহে উল্লেখ করা হয়েছে, গানটি অবশ্যই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে হতে হবে। গানের কথা ও সুর সম্পূর্ণ মৌলিক হতে হবে। পূর্বে কোনো মাধ্যম বা প্রতিযোগিতায় প্রকাশিত গান গ্রহণযোগ্য হবে না। স্পষ্ট অডিওসহ গান গাওয়ার সম্পূর্ণ ভিডিও/অডিও ধারণ করে পাঠাতে হবে শিল্পকলা একাডেমির ই-মেইলে। গান পাঠানোর শেষ সময় ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্বাচিত সেরা ১০টি গানের জন্য থাকবে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এই আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই আমাদের সকলের অধিকার আদায়ের মাস। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণে রেখে তোমার গানে জাগবে জুলাই প্রতিযোগিতার এই আয়োজন। যাঁরা বিজয়ী হবেন, তাঁদের পুরস্কৃত করা হবে, তাঁদের গান নিয়ে আমরা আলাদা অনুষ্ঠানের আয়োজন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত