সম্প্রতি প্রকাশিত হলো সংগীতশিল্পী কনার নতুন গান ‘নীরবে’। ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ নামে একটি প্রজেক্ট শুরু করেছেন নতুন প্রজন্মের সংগীত পরিচালক হৃদয় হাসিন। কনার গাওয়া নীরবে গানটি প্রজেক্টের প্রথম প্রকাশিত গান। এটি লিখেছেন সৈয়দা হেমা এবং সুর ও সংগীত আয়োজন করেছেন হৃদয় হাসিন।
গানটি নিয়ে কনা বলেন, ‘নীরবে গানটি গেয়ে ভালো লেগেছে। সুরটাও দারুণ হয়েছে। অনেকটা নব্বইয়ের দশকের ব্যান্ডের গানগুলোর মতো। সুন্দর কথার সঙ্গে সুরটা দারুণ মানিয়েছে। তা ছাড়া, হাসিনের কাজ আমার বরাবরই পছন্দের। দারুণ মিউজিক করে সে। সব মিলিয়ে তাই আমি আশাবাদী, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
হাসিন বলেন, ‘কনা আপু আমার খুব পছন্দের একজন শিল্পী ও মানুষ। রেট্রো ক্ল্যাসিক ধরনের এই গানটা তাঁর কথা ভেবেই করা। আমি আশা করছি, শ্রোতারা আমাদের এই চেষ্টাকে সাদরে গ্রহণ করবেন।’

হাসিন আরও বলেন, ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস আমার ড্রিম প্রজেক্ট। বহু বছর ধরে আমি এটার পরিকল্পনা সাজিয়েছি। অবশেষে এই প্রজেক্টের প্রথম সিজনের প্রথম গানটি প্রকাশিত হলো। প্রথম সিজনে কনা আপু ছাড়া আরও গেয়েছেন সংগীতশিল্পী লিজা ও নদী। আরও অনেকেই গাইবেন একে একে। প্রতিটা গানই ভিন্ন ভিন্ন ধরনের করার চেষ্টা করছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’
নীরবে গানটি প্রকাশিত হয়েছে হৃদয় হাসিনের ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে প্রজেক্টের অন্য গানগুলোও একই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৫ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে