এ সপ্তাহের সিনেমা

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
বরিশাইল্ল্যা পরী
কমেডি ঘরানায় বরিশাইল্ল্যা পরী পরিচালনা করেছেন সালমান জসিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, মুন্না ভাই, শ্রাবণী সেলিনা, আয়াত রহমান, হারুন কিসিঞ্জার, দুলালী, ডি জে সোহেল প্রমুখ। মুক্তির এক সপ্তাহ আগে প্রচার শুরু হলেও সিনেমার প্রচারে দেখা যায়নি নায়ক শিপন মিত্রকে। কারণ হিসেবে এই নায়ক জানান, তিন বছর আগে ইউটিউবের জন্য ছয় পর্বের একটি সিরিজ হিসেবে চার দিন এটির শুটিং করা হয়েছিল। এরপর নির্মাতার অনুরোধে দুই দিন গানের শুটিং করেন। তিন মাস আগে নির্মাতা তাঁকে জানান, বরিশাইল্ল্যা পরী প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান। তবে এমন সিদ্ধান্তে খুশি নন বলে জানান শিপন মিত্র।
ক্রাইম ১০১
খ্যাতিমান লেখক ডন উইন্সলোর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘ক্রাইম ১০১’। বার্ট লেটন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স প্রমুখ। আজ থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি।
গল্পের কেন্দ্রে আছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় হওয়া কয়েকটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা। এসব ডাকাতি এতটা নিখুঁতভাবে ঘটানো হয়েছে যে গোয়েন্দারাও তল পেতে ব্যর্থ হচ্ছে। তাদের ধারণা, এসব ডাকাতির মূলে রয়েছে একজন মাস্টারমাইন্ড, যে হুবহু একই প্যাটার্নে অপরাধগুলো ঘটাচ্ছে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন একটি ডাকাতিতে অস্বাভাবিক কিছু ঘটে এবং নিয়ম ভাঙার ইঙ্গিত পাওয়া যায়। গোয়েন্দারা বুঝতে পারে, এটা শুধু সাধারণ ডাকাতি নয়, এর পেছনে আছে আরও বড় খেলা। এদিকে একজন তরুণ অপরাধী ধীরে ধীরে এই জগতের গভীরে ঢুকে পড়ে। ঘটনা মোড় নেয় ভিন্ন এক নাটকীয়তার দিকে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে