বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত প্রায়ই বেফাঁস মন্তব্য করে উঠে আসেন শিরোনামে। কখনো বলিউডের নেপটিসম কিংবা পলিটিক্স প্রসঙ্গ, কখনোবা ব্যক্তিগত বিষয় নিয়ে কন্ট্রভার্সিতে থাকেন এই ‘কুইন’ অভিনেত্রী। সব বিষয়েই খোলাখুলি কথা বলেন তিনি। এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে কথা বলেছেন কঙ্গনা।
গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের সংসদ চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সংসদ সদস্যরা। এ সময় রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপির দুই সংসদ সদস্য আহত হওয়ার অভিযোগ উঠে। এবার এই ইস্যু নিয়েই সরব বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা।
কঙ্গনা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে ‘জিম প্রশিক্ষক’ বলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা মন্তব্য করেন, এই লোকটা সংসদে হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। সংসদে বিজেপি সংসদ সদস্যদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। যেন ‘জিম ট্রেনার’।
কঙ্গনা লেখেন, এবার তো লোকজনকে ধাক্কা, ঘুষিও মারলেন। কোনো সম্মান নেই।
গণমাধ্যমের কাছে মন্তব্য করে কঙ্গনা বলেন, ‘আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। কংগ্রেস আজ সংসদ পর্যন্ত হিংসা পৌঁছে দিয়েছে।’
সংসদ প্রাঙ্গণে এমন অপ্রীতিকর ঘটনার জেরে অনুরাগ ঠাকুরসহ ৩ বিজেপি সংসদ সদস্য মার্গ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপির দুই আহত সংসদ সদস্যের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওডিশার বালাসোরের সংসদ সদস্য প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তর প্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় তাঁরা আহত হয়েছেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে