গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি। আগামী বছর ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন তানিম নূর। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হলো আগামী রোজার ঈদে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।
চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে উৎসব বানিয়েছিলেন তানিম নূর। এবার তিনি বেছে নিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস। বনলতা এক্সপ্রেস নির্মিত হবে ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। গল্পে দেখা যাবে, অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। তার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যাবে কাহিনি।
হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর লেখা গল্প নিয়ে সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। দুই পরিবারের অনুমতিসংক্রান্ত জটিলতাই বেশি ভুগিয়েছে বলে জানিয়েছিলেন অমিতাভ রেজা। এরপর হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের ওই সিনেমার কোনো খোঁজ নেই। এবার তানিম নূর ঘোষণা দিলেন কিছুক্ষণ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের। জানা গেছে, লেখকের পরিবার থেকে উপন্যাসটি নিয়ে সিনেমা নির্মাণের সবুজসংকেত নিয়েই কাজে হাত দিয়েছেন নির্মাতা।
উৎসবের মতো তানিমের নতুন সিনেমায়ও থাকছে নব্বইয়ের দশকের ব্যান্ডের গানের প্রভাব। অ্যানাউন্সমেন্ট ভিডিওর পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে বেজেছে অর্থহীন ব্যান্ডের ‘চাইতেই পারো’ গানটি। বনলতা এক্সপ্রেসেও অভিনয় করবেন একঝাঁক তারকা। তালিকায় আছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজের মতো অভিনয়শিল্পীদের নাম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। জানা গেছে, ইতিমধ্যে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী চূড়ান্ত হয়েছেন, বাকিদের সঙ্গে চলছে আলোচনা। সবার সঙ্গে চুক্তি শেষেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে শিল্পীতালিকা। শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১৩ মিনিট আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
২৮ মিনিট আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
৩৩ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩৮ মিনিট আগে