সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজকে উৎসর্গ করে নাটক নির্মাণ করেছেন রুবেল আনুশ। নাটকের নাম ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’, লিখেছেন আব্রাহাম তামিম। অভিনয়ে জুনায়েদ আহমেদ বোগদাদী ও তন্নি মাহমুদ তৃণা। হেলাল হাফিজের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, মফস্বলের এক তরুণ কবি নীরা নামের এক তরুণীর প্রেমে পড়ে।
নীরাকে নিয়েই লেখা হতে থাকে তার সব কবিতা। তবে তাদের এ প্রেম পূর্ণতা পায় না। নীরার বিয়ে হয় ঢাকায়, কবিও ঢাকায় এসে পুরোদমে সাহিত্যচর্চা চালিয়ে যেতে থাকে। একসময় তার কবিতার বই বের হয়, যে বইয়ের সব কবিতা নীরাকে নিয়ে লেখা। বইটি পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে নীরা। ভালোবাসা দিবস উপলক্ষে কি যেন ভুলতে চেয়েছিলাম নাটকটি প্রকাশ পেয়েছে গ্লোবাল টিভি অনলাইন নামের ইউটিউব চ্যানেলে।

‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ ডিজনির অন্যতম সফল ও জনপ্রিয় ফ্যান্টাসি সিটকম। ২০০৭-২০১২ সাল পর্যন্ত চলা এ সিরিজ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলেন সেলেনা গোমেজ। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে পর্দায় ফিরেছিল এ সিরিজের রিভাইভাল ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’।
১৪ মিনিট আগে
ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
১৭ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
১৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
১৭ ঘণ্টা আগে