
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ ও শিল্পীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আবারও শুরু হলো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’। সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার পঞ্চম সিজন সম্প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে।
বাংলা লোকসংগীতের ঐতিহ্য অক্ষুণ্ন রাখা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্কাইভ তৈরি এবং শিল্পীদের রাইটস ও রয়ালিটি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে এবারের আসর।
এবারের সিজনের জন্য ২২ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয় ২৯ আগস্ট কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে। দিনভর অনুষ্ঠিত এই অডিশনে প্রতিযোগীদের গানে মুখর ছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রাব্বি, পাগলা বাবলু, টুনটুন বাউল, সন্দীপন, শফিউল বাদশা ও দিতি সরকার। বিচারকেরা সুর, তাল, লয়, উপস্থাপন ও ভঙ্গিমা মূল্যায়ন করে চারজন শিল্পীকে ‘ম্যাজিক কার্ড’ প্রদান করেন। ঢাকা মেগা সিলেকশন রাউন্ডের জন্য নির্বাচিত ওই চারজন শিল্পী হলেন—রজনী খাতুন, জকিব আহমেদ প্রিন্স, অন্তর্যামী হালদার স্বপ্ন ও সালমা সারগাম।
সারা দেশ থেকে নির্বাচিত মোট ৪০ জন শিল্পী ঢাকায় অংশ নেবেন মেগা সিলেকশন রাউন্ডে। দর্শকেরা এই আয়োজন দেখতে পারবেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ডরোব পার্টনার বিশ্বরঙ।
ম্যাজিক বাউলিয়ানার ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ডরোব পার্টনার বিশ্বরঙ। এই আয়োজন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট (www.magicbauliana.com.bd) ফেসবুক পেইজ (www.facebook.com/magic.bauliana/) অথবা ফোন করুন টোল ফ্রি নম্বরে ০৮০০০০৮৮৮০০০।

রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা জিতে নিলেন লাক্স সুপারস্টার ২০২৫-এর খেতাব। গত শুক্রবার রাতে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন বর্ণিতা। আনন্দাশ্রু সামলাতে পারেননি।
৯ মিনিট আগে
২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’।
২৩ মিনিট আগে
স্ত্রী-কন্যাকে নিয়ে যু্ক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। কাউকে না জানিয়ে ২ এপ্রিল রাতে পরিবার নিয়ে হঠাৎ করেই দেশে এসেছেন প্রতীক। উঠেছেন রাজধানীর আফতাবনগরের বাসায়। আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করতে দেশে এসেছেন তিনি।
২৫ মিনিট আগে
সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে এতটা উচ্ছ্বাস অনেক দিন দেখা যায়নি। গত ২০ মার্চ ‘প্রজেক্ট হেইল মেরি’ মুক্তির পর থেকে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে সিনেমাটি। মহাকাশের এই গল্প প্রথম সপ্তাহে ৮০ দশমিক ৬ মিলিয়ন ডলার আয় করে এ বছরের সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।
২৯ মিনিট আগে