
২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। কোরবানির ঈদে মাসুদ রানা মুক্তির খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। আগামী বৃহস্পতিবার ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার আনুষ্ঠানিক প্রচার।
আব্দুল আজিজ বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত স্পাই থ্রিলার মাসুদ রানা থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। কাজী আনোয়ার হোসেন স্যার নিজে সিনেমার চিত্রনাট্য অনুমোদন করে গিয়েছিলেন। গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে শুটিংয়ে আমরা কোনো কমতি রাখিনি। এটি জাজের অন্যতম ব্যয়বহুল সিনেমা। মাসুদ রানা নিয়ে আমরা খুবই আশাবাদী। আশা করছি দর্শক উপভোগ করবে সিনেমাটি।’
মাসুদ রানা সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। বাকি ছিল একটি গান ও কয়েকটি দৃশ্যধারণের কাজ। এ নিয়ে নির্মাতা সৈকত নাসির হতাশা প্রকাশ করেছিলেন। অবশেষে সব জটিলতা কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে বাকি থাকা শুটিং। আব্দুল আজিজ বলেন, ‘আর এক দিনের শুটিং করলেই দৃশ্যধারণের কাজ শেষ হবে। সেটা শেষ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় আছি। এত দিন অনুমতি না পেলেও শিগগির পেয়ে যাব বলে আশা করছি। বাকি অংশের সম্পাদনা, ডাবিংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। এ মাসের মধ্যেই পুরো সিনেমা প্রস্তুত হয়ে যাবে।’
ঈদে মাসুদ রানা সিনেমার মুক্তি নিশ্চিত করে প্রযোজক বলেন, এই কোরবানির ঈদে মাসুদ রানা মুক্তি পাবে। মাল্টিপ্লেক্সসহ সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। আসছে বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।
এই সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। সোহানা চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এতে নায়কের মতো সমানতালে অ্যাকশন করতে হয়েছে পূজাকে। এ ছাড়া অবনিতা চরিত্রে আছেন সৈয়দা তিথি অমনি।

দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের ঘটনা, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে দেলুপি। নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত সিনেমাটি।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা জিতে নিলেন লাক্স সুপারস্টার ২০২৫-এর খেতাব। গত শুক্রবার রাতে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন বর্ণিতা। আনন্দাশ্রু সামলাতে পারেননি।
৭ ঘণ্টা আগে
স্ত্রী-কন্যাকে নিয়ে যু্ক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। কাউকে না জানিয়ে ২ এপ্রিল রাতে পরিবার নিয়ে হঠাৎ করেই দেশে এসেছেন প্রতীক। উঠেছেন রাজধানীর আফতাবনগরের বাসায়। আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করতে দেশে এসেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে এতটা উচ্ছ্বাস অনেক দিন দেখা যায়নি। গত ২০ মার্চ ‘প্রজেক্ট হেইল মেরি’ মুক্তির পর থেকে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে সিনেমাটি। মহাকাশের এই গল্প প্রথম সপ্তাহে ৮০ দশমিক ৬ মিলিয়ন ডলার আয় করে এ বছরের সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।
৭ ঘণ্টা আগে