
অভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে ট্রেলার। অভিনেতা ছাড়াও বোমান ইরানি পরিচালক হিসেবে অনবদ্য, তার প্রমাণ পাওয়া গেল ট্রেলারের প্রতিটি ফ্রেমে।
দ্য মেহতা বয়েজ তৈরি হয়েছে এক বাবা-ছেলের জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে। কোনো এক কারণে ছেলের কাছে থাকতে আসে বাবা। দুই দিন একত্রে থাকতে হবে তাদের। আপাতদৃষ্টিতে এটা সহজ মনে হলেও বাবা ও ছেলের দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ায় সমস্যা বাড়তে থাকে। বয়স হলে সবাই যে শিশুর মতো আচরণ করে, তা বুঝতে অনেকটা দেরি হয় ছেলের। দুজনের মধ্যে থাকা মান-অভিমান, রাগ ও ভালোবাসার আবেগতাড়িত গল্প এ সিনেমায় তুলে এনেছেন পরিচালক বোমান ইরানি।
পরিচালনার পাশাপাশি বাবার চরিত্রে অভিনয় করেছেন বোমান। আরও রয়েছেন অবিনাশ তিওয়ারি, শ্রেয়া চৌধুরী, পূজা স্বরূপ প্রমুখ। বোমানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন অস্কারজয়ী লেখক আলেকজান্ডার ডিনেলারিস।
ওটিটিতে মুক্তির আগে দ্য মেহতা বয়েজ সাড়া ফেলেছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। গত সেপ্টেম্বরে ১৫তম শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল দ্য মেহতা বয়েজ। টরন্টোতে আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় এ সিনেমার জন্য বোমান ইরানি পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার। এ ছাড়া ইন্টারন্যাশাল ফিল্ম ফেস্টিভ্যাল অব গোয়া, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্লিনসহ অনেক উৎসবে প্রশংসা কুড়িয়েছে দ্য মেহতা বয়েজ।

এসব পুরস্কার ও প্রশংসা মাথায় নিয়ে এবার দর্শকদের মন জয় করতে আসছে সিনেমাটি। ৭ ফেব্রুয়ারি হিন্দির পাশাপাশি দ্য মেহতা বয়েজ মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায়। প্রযোজনায় বোমান ইরানির সঙ্গে রয়েছেন দানেশ ইরানি, ভিকেশ ভুটানি ও সুজাত সওদাগর।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৩ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৩ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৩ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৪ ঘণ্টা আগে