গত ডিসেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন কোয়েল। দ্বিতীয় সন্তানের মা হওয়ার দুই মাসের মধ্যেই কাজে ফিরলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। গত বৃহস্পতিবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ড্যান্স পারফরম্যান্সের শুটিং করেন তিনি।
প্রথম সন্তান জন্মের পর নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন কোয়েল মল্লিক। সেবারেও দ্রুত ফিরেছিলেন কাজে। দ্বিতীয় সন্তান জন্মের পরেও একইভাবে নিয়মিত শরীরচর্চা, মেডিটেশনের মাধ্যমে নিজেকে দ্রুত ফিট করে তুলেছেন তিনি। কোয়েল বলেন, ‘নিয়মানুবর্তিতার মধ্যে থাকা আমার ছোটবেলার অভ্যাস। কাজে ফেরার পাশাপাশি সন্তানদের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই চিকিৎসকের পরামর্শে সন্তান জন্মের পর থেকে এক্সারসাইজ শুরু করেছিলাম। এবার ড্যান্স পারফর্ম করলাম।’
নিজের পারফরম্যান্স নিয়ে কোয়েল বলেন, ‘ছোট পর্দার বিভিন্ন ধারাবাহিকের ১০ জন অভিনেতার সঙ্গে পারফর্ম করলাম। দারুণ অভিজ্ঞতা। শেষবার পারফর্ম করেছিলাম অন্তঃসত্ত্বা হওয়ার আগে।’
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে কোয়েল শেষ করেছেন তিনটি সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’, ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমাগুলো। সায়ন্তন ঘোষালের সোনার কেল্লায় যকের ধন সিনেমায় কোয়েলের সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এদিকে অরিন্দম শীলের পরিচালনায় ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমা দিয়ে দুই বছর পর মিতিন মাসি হয়ে ফিরছেন কোয়েল। আর স্বার্থপর সিনেমায় দীর্ঘদিন পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কোয়েল। পারিবারিক গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। এ ছাড়া নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা হচ্ছে অভিনেত্রীর। আপাতত চিত্রনাট্য বাছাইয়ের কাজে সময় দিচ্ছেন। গল্প পছন্দ হলেই নতুন কাজের সঙ্গে যুক্ত হবেন বলে জানান কোয়েল।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করেন শরিফুল রাজ ও সাবিলা নূর। আবারও প্রেক্ষাগৃহে ফিরছে এই জুটি। প্রথম সিনেমায় দুজন অপরিচিত মানুষের চরিত্রে অভিনয় করলেও এবার তাঁরা হাজির হচ্ছেন দম্পতির চরিত্রে। ‘কানাভুলা প্যারাডক্স’ নামের সিনেমাটি নির্মিত হচ্ছে...
৩ ঘণ্টা আগে
সম্প্রতি সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সেই বক্তব্যের বিষয়বস্তু পরিষ্কার করে পপি জানালেন, এর সঙ্গে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। গল্প ভালো লাগলে তিনি সিনেমা প্রযোজনায় নামবেন, এমনকি সময়-সুযোগ পেলে অভিনয়ও করবেন।
৪ ঘণ্টা আগে
১৯৩২ সালে শুরু হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবের ৮৩তম আসর দোরগোড়ায়। লালগালিচায় তারার হাট বসবে আজ ২ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উপস্থিত থাকার কথা রয়েছে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের।
৪ ঘণ্টা আগে
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে নজরুল বর্ষ উদ্যাপন। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, সংগীতসন্ধ্যাসহ নানা আয়োজন। নজরুল বর্ষ উদ্যাপনের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমি এবার আয়োজন করেছে বিশেষ....
৫ ঘণ্টা আগে