
ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৫তম আসরে সেরা হলেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। প্রথম রানারআপ হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী এবং তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর।
গতকাল রোববার রাতে প্রচারিত হয় ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে। বিজয়ী মানসী ঘোষ ট্রফির পাশাপাশি পেয়েছেন ২৫ লাখ রুপি এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এ ছাড়া বেশ কিছু প্লেব্যাকের অফারও জমা হয়েছে মানসীর ঝুলিতে। ফাইনালের দিনই তাঁর সঙ্গে গান গাইবেন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের অন্যতম বিচারক বাদশা। ইতিমধ্যে শানের সঙ্গে একটি গান রেকর্ড করে ফেলেছেন মানসী।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসী বলেন, ‘আমার পরিবারের সবাই ফাইনালের জন্য এসেছিল। সবাই কাঁদছিল, আনন্দ করছিল। কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটা বুঝতে পারছিলাম না। আমরা সবাই খুব খুশি। জীবন একেবারে বদলে গিয়েছে।’
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষ। মাত্র চার বছর বয়সে মা-বাবার ইচ্ছায় গান শেখা শুরু তাঁর। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন মানসী। স্টেজ শো করে রোজগার শুরু হয় ১৫-১৬ বছর বয়স থেকে। পরিবারের পাশে দাঁড়াতে মানসী প্রচুর স্টেজ শো করেছেন, সমানতালে পড়াশোনাও চালিয়েছেন।

ইন্ডিয়ান আইডলের আগে ২০২১ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সুপার সিঙ্গারে অংশগ্রহণ করেন মানসী। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন মানসী। সেখানেই থেমে যায়নি, বরং নিজেকে আরও তৈরি করে গত বছর ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন। প্রতিযোগিতার প্রথম পর্বেই দৃষ্টি কেড়েছিলেন মানসী, নিয়মিত ভালো পারফরম্যান্স উপহার দিয়ে গেছেন। টানা সাত-আট মাস দর্শক ও বিচারকদের মন জয় করে গতকাল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলেন মানসী।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে