
গত ৩১ মে বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে হয়ে গেল বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। নিজ নিজ ক্ষেত্র অবদানের জন্য মিডিয়ার গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। এ বছর সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন উম্মে তাবাসসুম খান মিতিন।
নৃত্যের জন্য এটাই মিতিনের প্রথম পুরস্কার নয়। এর আগে ভারতের বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক শান্তিনিকেতন মঞ্চে এবং আসামের গুয়াহাটিতে নৃত্যশিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন তিনি। দেশের মাটিতেও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বিসিআরএ অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন মিতিন।

উম্মে তাবাসসুম খান মিতিন সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভারত সরকারের অধীনে আইসিসিআর স্কলারশিপ পেয়ে ভারতে চলে যান। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডি ব্রেবোর্ন কলেজে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি দেশ টেলিভিশনে কর্মরত।
উল্লেখ্য, মায়ের উৎসাহে তিন বছর বয়সে উম্মে তাবাসসুম মিতিন খানের নাচের হাতেখড়ি নৃত্যগুরু আমিরুল ইসলাম মনির কাছে। এরপর নাচ শিখেছেন বাংলাদেশ শিশু একাডেমিতে। এ ছাড়া ভারতেও কয়েকজন নৃত্যগুরুর কাছে নাচের তালিম নিয়েছেন মিতিন।
মিতিন এখন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী। বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে পারফর্ম করার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে থাকেন।

চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
২ মিনিট আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৪ মিনিট আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৬ মিনিট আগে
ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অজয় দেবগন। দৃশ্যম সিরিজের শেষ সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ দিয়ে বক্স অফিসে রাজত্ব শুরু করেছেন তিনি। অজয়ের অভিনয়জীবনের আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৭৭ কোটি রুপির বেশি।
১০ মিনিট আগে