
লোকনাট্য উৎসব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন বছরের কর্মসূচি। একাডেমির আয়োজনে জানুয়ারি মাসজুড়ে চলবে ‘তারুণ্যের উৎসব’। সারা দেশে চলবে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ের নানান কর্মসূচি। ১ জানুয়ারি থেকে থেকে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১ জানুয়ারি শনিবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় তিন দিনব্যাপী ‘লোকনাট্য সমারোহ’। উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।

উদ্বোধনী দিনে গম্ভীরা পরিবেশন করে রাজশাহীর বাঁচার আশা গম্ভীরা দল এবং মাদার পীরের গান পরিবেশন করে পঞ্চতারা মাদার পীরের দল। দ্বিতীয় দিন বৃহস্পতিবার ‘আলকাপ’ পরিবেশন করে রাজশাহীর শিল্পীরা এবং ‘কবি গান’ পরিবেশন করে সিরাজগঞ্জের শিল্পীরা। ৩ জানুয়ারি সমাপনী দিনে আঞ্চলিক গীত পরিবেশন করে রাজশাহীর শিল্পীরা এবং ভাসানযাত্রা পরিবেশন করে বগুড়ার শিল্পীরা।
এ ছাড়া, গতকাল ৩ জানুয়ারি নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব। আজ ৪ জানুয়ারি ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব। বেলা ২টা ৩০ মিনিটে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বগাউড়ায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উদ্যাপন উপলক্ষে মঞ্চায়ন হবে ‘মহিষাসুর বধ’ পালা। ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে