সিনেমা মুক্তির পর হলে হলে ঘুরতে দেখা যায় নায়ক-নায়িকাদের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান। তাঁর কোনো সিনেমা মুক্তির পর প্রচারের জন্য হল ভিজিট করেন না তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সিনেমাটির অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরলেও, ছিলেন না শাকিব। কেন তিনি যান না সিনেমা হলে, জানালেন সে কারণ।
হলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব। আজ ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে যাই না। কারণ হলে গেলে দেখি, সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন মনে হয়, সিন তো মিস করে ফেলল। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি। তখন চিৎকার করতে বলতে মনে চায়, ‘‘আমার দিকে কি? সামনে দেখ’’। এমন অবস্থা দেখে আর হলে যাওয়া হয় না। তবে দরদ দেখতে যাব। সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকার। আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখার।’

বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে