
ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি প্রতি ঈদে নাটক নির্মাণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এবার রোজার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ঘরের কথা ঘরেই থাক’।
হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। প্রতিটি নাটকেই তিনি তুলে ধরেন একটি সামাজিক বক্তব্য। ঘরের কথা ঘরেই থাক নাটকের গল্প তৈরি হয়েছে শাহেদ ও সুমী নামের এক দম্পতিকে ঘিরে। প্রায় প্রতিদিনই তাদের পরিবারে দাম্পত্য কলহ লেগে থাকে। তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধুবান্ধবের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এভাবেই এগিয়েছে ঘরের কথা ঘরেই থাক নাটকের কাহিনি।
‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল প্রমুখ।
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব।
ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতি ঈদেই দর্শকেরা পরিবার নিয়ে হানিফ সংকেতের নাটক দেখতে বসেন। তাঁর নাটক সব সময়ই পারিবারিক নাটক হয়, যা শিক্ষণীয় এবং বক্তব্যধর্মী। তাই বরাবরের মতো এবারও নাটকটি দর্শকদের মন জয় করতে পারবে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমার নায়ক মরতুজা পলাশ। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে মরতুজাকে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে পলাশ-অপু জুটির প্রথম সিনেমা ‘শিকার’।
৩ ঘণ্টা আগে
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এবার সেই ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার পারিশ্রমিকের পুরোটাই ফিলিস্তিনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ধনকুবের রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার...
৩ ঘণ্টা আগে
গত বছর প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করছে এই উৎসব।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে