উত্তরা নাট্যাঙ্গনের নাটক ‘তাহার নামটি রঞ্জনা’ আজ প্রথম মঞ্চায়িত হবে উত্তরা ৬ নম্বর সেক্টরের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে। বিধায়ক ভট্টাচার্য রচিত ও জনি মাহমুদ পরিচালিত নাটকটি মঞ্চায়িত হবে আজ শনিবার সন্ধ্যা ৭টায়।
নাটক সমাজের দর্পণ। মানুষের জীবনের নানামুখী অসংগতি নিয়ে নাট্যকার তাঁর আপন ভুবনের মাধুর্য দিয়ে সাজিয়ে তোলেন তাঁর মনের অভিব্যক্তি আর কুশীলবদের দক্ষতায় তা প্রোথিত হয় দর্শক হৃদয়ে। এমনই একটি নাটক ‘তাহার নামটি রঞ্জনা’।
নাটকটির শুরু থেকে শেষ পর্যন্ত একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মকথন হলেও রচয়িতার দক্ষতায় এবং শিল্পীদের অভিনয়ের নিপুণতায় দর্শকের মাঝে এক মায়াময় আত্মরোদন তৈরি হবে বলে নাট্যকারের প্রত্যাশা।
নাটকটিতে অভিনয় করেছেন মেজবাহ, ফারুক হোসেন, বিপুল সরকার, প্রাপ্তি, জনি মাহমুদ প্রমুখ।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে