বেশ কয়েক বছর ধরেই বড় পর্দা থেকে দূরে বলিউড অভিনেত্রী রিমি সেন। তবে মাঝেমধ্যেই আলোচনায় এসেছেন জালিয়াতি কিংবা প্রতারণার অভিযোগ নিয়ে। ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে জালিয়াতি কিংবা প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি রিমির। এবার গাড়ি কিনে ঠকলেন অভিনেত্রী। ৯২ কোটি রুপি দিয়ে ল্যান্ড রোভার গাড়ি কেনেন। রিমির দাবি, ত্রুটিপূর্ণ গাড়ি পাঠানো হয়েছে তাঁকে। এ বার গাড়ি প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ৫০ কোটি রুপির ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ৯২ লাখ রুপিয় গাড়িটি কিনেছিলেন রিমি। তার পর থেকেই ভোগান্তির শুরু। অভিনেত্রীর দাবি, গাড়িটি ত্রুটিপূর্ণ এবং সংস্থা যেভাবে মেরামতের কাজ পরিচালনা করেছে— তাতে তিনি মানসিক যন্ত্রণা পেয়েছেন, যা তাঁকে আইনি পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এই গাড়ির কারণে মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই কারণেই বাধ্য হয়ে মামলা করেছেন তিনি।
রিমির দাবি, যে গাড়িটি তিনি কেনেন তার সানরুফ, আওয়াজ এবং রিয়ার-অ্যান্ড ক্যামেরার সমস্যা ছিল। ফলে ২০২২ সালের ২৫ আগস্ট একবার গাড়িটির ধাক্কা লাগে অন্য গাড়ির সঙ্গে। সেই সময় অভিযোগ জানালেও ডিলারেরা তাঁর অভিযোগ আমলে নেননি। এরপর গাড়িটি প্রায় ১০ বার মেরামতি করাতে হয়েছে। এই পুরো ঘটনার কারণে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই কারণে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি আইনি খরচের জন্য বাড়তি ১০ লাখ রুপি দাবি করেছেন রিমি। শুধু তাই নয়, ত্রুটিপূর্ণ গাড়িটির বদলে নতুন গাড়িও চেয়েছেন এই অভিনেত্রী।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে ১২ জুন। ওই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
৪ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নতুন গান নিয়ে ফিরছেন সুরকার ও গীতিকার আরমান খান। ১০ জুন প্রকাশিত হবে তাঁর নতুন গান ‘ফুটবল ফুটবল’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আরমান খান, কণ্ঠ দিয়েছেন বিজয় মামুন।
১৫ মিনিট আগে
স্ট্রোকের পর দীর্ঘদিন চিকিৎসা চললেও তেমন শারীরিক উন্নতি হয়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলীর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কাকলীর স্বামী অভিনেতা প্রাণ রায়।
১৭ মিনিট আগে
নতুন সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত। গত বছর ‘ইমার্জেন্সি’র ব্যর্থতার পর ‘ভারত ভাগ্য বিধাতা’ হতে যাচ্ছে এ বছর প্রেক্ষাগৃহে তাঁর প্রথম সিনেমা। ভারত ভাগ্য বিধাতা তৈরি হয়েছে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে।
১৯ মিনিট আগে