
জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল শূন্য মঞ্চে এনেছে নাটক ‘সম্+সার’। গত জুলাইয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হয় নাটকটির। আবারও শিল্পকলায় আসছে সম্+সার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা দুই দিন দেখা যাবে নাটকটির তিনটি প্রদর্শনী।
৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকেল ৫টা, সন্ধ্যা সাড়ে ৭টা এবং ৬ সেপ্টেম্বর একই স্থানে সন্ধ্যা ৭টায় রয়েছে সম্+সার নাটকের প্রদর্শনী।
১৯৭০ সালে জীবনানন্দ দাশের মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয় মাল্যবান। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী দাম্পত্যজীবনের আত্মজৈবনিক প্রতিফলন ঘটিয়েছেন এই উপন্যাসে।
নাটকের পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক। সম্+সার নাটকে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী ও যাজ্ঞোসীনি মৌ।
নাটকটি নিয়ে নির্দেশক রাকিবুল হক বলেন, ‘সমালোচকেরা বলে থাকেন জীবনানন্দ তাঁর ব্যক্তিজীবন তুলে ধরেছেন মাল্যবান উপন্যাসে। তবে নাটকে আমরা জীবনানন্দের সৃষ্টি হিসেবে গল্পটি দেখানোর চেষ্টা করছি। উপন্যাসে মাল্যবান চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি বলা হলেও নাটকে স্বামী ও স্ত্রী দুই পক্ষকে সমানভাবে উপস্থাপনের প্রয়াস আছে।’

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
৮ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
২১ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
২১ ঘণ্টা আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
২১ ঘণ্টা আগে