
শেষ সিনেমা ‘জন নায়াগন’ নিয়ে থালাপতি বিজয়ের ভোগান্তি যেন কিছুতেই শেষ হচ্ছে না। শত চেষ্টা করেও সেন্সর বোর্ডের বাধায় সিনেমাটি ঠিক সময়ে মুক্তি দিতে পারেননি বিজয়। এবার পুরো সিনেমাটিই ফাঁস হয়ে গেল অনলাইনে।
কথা ছিল, জন নায়াগন দিয়ে অভিনয় ক্যারিয়ারের ইতি টানবেন বিজয়। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। গত ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটি। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা ঘিরে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি। এর পর থেকে আদালতের দুয়ারে দাঁড়িয়ে আছে জন নায়াগনের ভাগ্য।
এদিকে, ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে ২৩৪টি আসনে লড়ছে বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’। বিজয় নিজেও লড়ছেন একাধিক আসন থেকে। নির্বাচন নিয়ে যখন তাঁর ব্যস্ততা তুঙ্গে, সেই মুহূর্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়ল জন নায়াগন। গতকাল অনলাইনে ফাঁস হয়ে গেছে সিনেমাটির এইচডি প্রিন্ট।
অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জন নায়াগন সিনেমার নির্মাতারা। প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস ও পরিচালক এইচ বিনোথ যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সিনেমাটির পাইরেসির পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও ওয়েবসাইট থেকে পাইরেসি হওয়া সিনেমাটি সরিয়ে ফেলতে সাইবার ক্রাইম বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছেন।
নির্মাতারা দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন তাঁরা এই ফাঁস হওয়া কোনো ক্লিপ শেয়ার না করেন। পাইরেসি রুখতে দর্শকদের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেছেন তাঁরা। বিজয়ের ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছেন, যাতে কেউ ফাঁস হওয়া ক্লিপ না দেখেন।

রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন একজন উঠতি অভিনেত্রী। তাঁর অভিযোগ, গত ৩০ জানুয়ারি একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক তাঁকে আলোচনার অজুহাতে নিজের ভ্যানিটি ভ্যানে ডেকে পাঠান। সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়।
১ ঘণ্টা আগে
গত বছরের শীতে দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে হাফ ডজন কনসার্টের ঘোষণা দিয়েছিল বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান। এই তালিকায় ছিল পাকিস্তানের ব্যান্ড জাল, কাভিশ, সংগীতশিল্পী আতিফ আসলাম, আলী আজমত, ভারতের অনুভ জৈনের নাম। তবে নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় সব কনসার্ট।
৫ ঘণ্টা আগে
‘তাণ্ডব’-এর পর ‘রকস্টার’ সিনেমায় আবার জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। এতে সাবিলার অভিনয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে শুটিং সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে একসঙ্গে দেখা গেছে তাঁদের। এবার সিনেমার পরিচালক আজমান রুশো নিশ্চিত করলেন, রকস্টারের নায়িকা সাবিলা নূর। আরও জানালেন, শাকিব খানের সঙ্গে...
৫ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’। পাঁচটি সিজন প্রচারের পর ২০২১ সালে যাত্রা শেষ হয়ে গেলেও এর অন্যতম জনপ্রিয় চরিত্র বার্লিনকে আবার ফিরিয়ে আনেন নির্মাতা অ্যালেক্স পিনা। ‘বার্লিন’ নামের সেই সিরিজের প্রথম সিজন আসে ২০২৩ সালের ডিসেম্বরে। এবার মুক্তি পাচ্ছে দ্বিতীয়...
৫ ঘণ্টা আগে